পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পাড়ি দেবেন বশেমুরবিপ্রবির দুই শিক্ষার্থী

২৪ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৬ PM

© টিডিসি ফটো

প্রেসিডেন্ট রোভার স্কাউট এ্যাওয়ার্ড (পি.আর.এস) প্রাপ্তির লক্ষ্যে ‘‘পরিভ্রমণকারী ব্যাজ’’ অর্জনের জন্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পাড়ি দেবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই রোভার স্কাউট সদস্য। তারা হলেন আইন বিভাগ ৪র্থ বর্ষের শিক্ষার্থী আলিম মোল্যা ও একই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সাকিব হোসেন হৃদয়।

আগামী ২৫ ডিসেম্বর পায়ে হেটে ১৫০ কিঃমি পথ পাড়ি দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। ২৫ ডিসেম্বর সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে তারা কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ,পটুয়াখালীর উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করবেন। ২৫ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর এই ৫দিনের যাত্রা পথে প্রতিদিন প্রায় ৩২ কিঃমি পথ করে মোট ১৫০ কিঃমি পথ অতিক্রম করবেন।

সেবা স্তরে পরিভ্রমণ ব্যাজ অর্জন তাদের এ পরিভ্রমণের উদ্দেশ্য হলেও এ সময় তারা মাদক ও নিরাপদ সড়ক বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণায়ও অংশ নেবেন এবং যাত্রা পথের নিকটবর্তী দর্শনীয় স্থানসমূহের আর্থ-সামাজিক অবস্থা অবলোকন করবেন।

কক্সবাজারে সাগরে ভেসে যাওয়া আরও একজনের লাশ উদ্ধার
  • ২২ অক্টোবর ২০২৬
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২২ অক্টোবর ২০২৬
ফোন দিলেই ইয়াবার ‘হোম ডেলিভারি’, মাদকের ভয়াল ফাঁদে স্কুলশিক…
  • ২২ অক্টোবর ২০২৬
রুয়েটের বাসে থাকা প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন…
  • ২২ অক্টোবর ২০২৬
‘আমরা ঢাকার মানুষ, ক্ষেত খামারির কূটচাল এখানে চলবে না’
  • ২২ অক্টোবর ২০২৬
স্বল্পমূল্যে আইইএলটিএস কোর্স করাবে ছাত্রশিবির, আবেদন করবেন …
  • ২২ অক্টোবর ২০২৬