হাবিপ্রবির স্টোর রুমে ইয়াবা সেবন, আটক ২

২৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৫১ PM
মাদক সেবনের অভিযোগে আটককৃতরা

মাদক সেবনের অভিযোগে আটককৃতরা © টিডিসি ফটো

হলে মাদক সেবনের অভিযোগে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি) তাজউদ্দীন আহমেদ হল সংলগ্ন স্টোর রুম থেকে বহিরাগত ২ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটকৃতদের নাম আসাদুজ্জামান সুমন (১৯) ও আলম হোসেন। সুমন বাশেরহাটের মহাবলীপুর এলাকার অহিদুল ইসলামেতর ছেলে। আলম দিনাজপুর সদরের উত্তর সাদীপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সহকারী প্রক্টর ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তাজউদ্দীন আহমেদ হলের গণরুম সংলগ্ন স্টোর রুম হতে দুজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত
  • ০৫ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের মারধরে ছাত্রশক্তির …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামল…
  • ০৫ আগস্ট ২০২৬