বশেমুরবিপ্রবি’র বিজিই বিভাগ

চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত

২২ ডিসেম্বর ২০১৯, ০৬:৫২ PM

© টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের চেয়ারম্যান আব্দুল্লাহ আল জোবায়েরের পদত্যাগসহ তিনদফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা।

ক্লাস-পরীক্ষা বর্জন করে রবিবার ৫ম দিনের বিভাগের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এদিকে, তিনদফা দাবি মেনে নিতে রোববার বিশ্ববিদ্যালয় ভিসি ও প্রক্টর বরাবরও লিখিত অভিযোগ দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে বুধবার থেকে চেয়ারম্যানের পদত্যাগের দাবি সংবলিত বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে নিজ বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। শিক্ষার্থীরা চেয়ারম্যান আবদুল্লাহ আল জোবায়েরের বিরুদ্ধে অকারণে কারণ দর্শানোর নোটিশ, শিক্ষার্থীদের বাক-স্বাধীনতা হরণ, মানসিকভাবে হয়রানি, ব্যক্তিগত আক্রোশ থেকে পরীক্ষার ফলাফলের উপর প্রভাব, ল্যাব প্রতিষ্ঠায় ব্যর্থতা, নৈতিক স্খলনসহ মোট আটটি অভিযোগ তুলে ধরেন।

তাদের তিনদফা দাবিগুলোর মধ্যে রয়েছে-বিভাগের চেয়ারম্যান আব্দুল্লাহ আল জোবায়েরের পদত্যাগ, বিভাগের প্রথম-দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে কোন ক্লাস নিতে পারবেন না চেয়ারম্যান আব্দুল্লাহ আল জোবায়ের এবং ভবিৎষতে বিভাগের কোন শিক্ষার্থীকে তিনি মানসিকভাবে হয়রানি করতে পারবেন না।

অবস্থান কর্মসূচী পালন করা শিক্ষার্থীরা জানান, এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সকল ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করে যাবেন তারা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. মো শাহজাহান বলেন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত
  • ০৫ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের মারধরে ছাত্রশক্তির …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামল…
  • ০৫ আগস্ট ২০২৬