নোবিপ্রবির নবীনদের ক্লাশ শুরুর তারিখ ঘোষণা

১৭ ডিসেম্বর ২০১৯, ০৯:১০ PM

© ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। নতুন বছরের ১ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্লাস শুরুর তারিখ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ -২০ শিক্ষা বর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং ক্লাস শুরু হবে জানুয়ারি ১ তারিখ থেকে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত নভেম্বর মাসের শেষের দিকে এক সাপ্তাহ ব্যাপী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার পর্ব ও ভর্তি অনুষ্ঠিত হয়। এবং গত ১৫ ডিসেম্বর দ্বিতীয় পর্যায়ে শূন্য আসনে সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে সিনিয়র সচিব আবদুল খালেক
  • ২২ অক্টোবর ২০২৬
এবার সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১
  • ২২ অক্টোবর ২০২৬
ইউনিসেফে চাকুরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, চক্রের মূলহোতাসহ গ্…
  • ২২ অক্টোবর ২০২৬
কক্সবাজারে সাগরে ভেসে যাওয়া আরও একজনের লাশ উদ্ধার
  • ২২ অক্টোবর ২০২৬
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২২ অক্টোবর ২০২৬
ফোন দিলেই ইয়াবার ‘হোম ডেলিভারি’, মাদকের ভয়াল ফাঁদে স্কুলশিক…
  • ২২ অক্টোবর ২০২৬