শিক্ষককে পিটিয়ে মেরে ফেলার হুমকি, শিক্ষার্থী আজীবন বহিষ্কার

১৭ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৮ PM

© টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে পিটিয়ে মেরে ফেলার হুমকি দেওয়ায় এক ছাত্রকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়েছে।

জানা যায়, ১২ ডিসেম্বর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এস এম ওলিউলাহ কর্তৃক অর্থনীতি বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক খসরু আলমকে পিটিয়ে মেরে ফেলার হুমকি প্রদান করে।  এই অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা কমিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য প্রণীত বিধি অনুযায়ী তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে আজীবন বহিষ্কার করে।

এদিকে মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষকবৃন্দ ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর অর্থনীতি বিভাগের সভাপতি খসরুল আলমকে মোবাইলফোনে দুই দফায় পিটিয়ে মেরে ফেলার হুমকি প্রদান করে এস এম ওলিউলাহ। পরবর্তীতে তিনি (খসরুল আলম) রেজিস্ট্রার বরাবর হুমকির কথা উল্লেখ করে তার (শিক্ষার্থী) শাস্তি চেয়ে আবেদন করেন।

জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাক…
  • ০৫ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০,…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যাল…
  • ০৫ আগস্ট ২০২৬
বজ্রপাত ঠেকাতে ৫ কিলোমিটার সড়কে তালগাছ রোপণের উদ্যোগ ওমর শর…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে ছাত্রদলের পদযাত্রা
  • ০৫ আগস্ট ২০২৬
সীমান্তের ওপারে তীব্র বর্ষণে দেশে বাড়ছে নদীর পানি, তিস্তায় …
  • ০৫ আগস্ট ২০২৬