প্লাস্টিক বোতল জমা দিলে মিলবে একটি ডিম

১৭ ডিসেম্বর ২০১৯, ০২:১৩ PM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

এখন থেকে ১০টি প্লাস্টিকের বোতল কিংবা ২৫টি পলিথিন জমা দিলেই মিলবে ১টি সিদ্ধ ডিম। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এমন ভিন্ন ধর্মী পদক্ষেপ নিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর হল প্রশাসন।

হল প্রশাসনের এমন উদ্যোগে উচ্ছ্বাস দেখা গেছে হলটির আবাসিক শিক্ষার্থীদের মাঝে। তারা বলেন, এখন থেকে আমরা আর পলিথিন বা প্লাস্টিক জাতীয় ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট জায়গায় জমা দিব যাতে করে হলের পরিবেশ ভালো থাকে।

এ ব্যাপারে হলের প্রভোস্ট ড. অসিত কুমার পাল বলেন, ছাত্ররা ময়লা-আবর্জনা যেখানে সেখানে ফেলে হলের পরিবেশ নষ্ট করে। হলের পরিবেশ আর নষ্ট না হয় তাই আমরা এমন পদক্ষেপ নিয়েছি। আমরা যেহেতু পলিথিনের ব্যবহার ঠেকাতে পারছি না সেক্ষেত্রে যদি পলিথিনগুলো একত্রে রাখতে পারি তাহলে পরিবেশের ক্ষতি কিছুটা কমিয়ে আনা সম্ভব।

জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাক…
  • ০৫ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০,…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যাল…
  • ০৫ আগস্ট ২০২৬
বজ্রপাত ঠেকাতে ৫ কিলোমিটার সড়কে তালগাছ রোপণের উদ্যোগ ওমর শর…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে ছাত্রদলের পদযাত্রা
  • ০৫ আগস্ট ২০২৬
সীমান্তের ওপারে তীব্র বর্ষণে দেশে বাড়ছে নদীর পানি, তিস্তায় …
  • ০৫ আগস্ট ২০২৬