নোবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয়

১৩ ডিসেম্বর ২০১৯, ০৮:০১ PM
নীল দলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

নীল দলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির ২০২০ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে আওয়ামীপন্থী নীল দলের শিক্ষকরা। নীল দল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো.মজনুর রহমান

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী ইদ্রীস অডিটোরিয়ামের সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। বিকাল সাড়ে ৫টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ফিশারিজ ইন মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।

সভাপতি পদে নীল দলের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর পান ১৭৭ ভোট। সাধারণ সম্পাদক পদে নীল দলের মো.মজনুর রহমান পান ১৩৮ ভোট পেয়েছেন।

এছাড়া নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি- ড. মো. আনিসুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক- মো.ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ- ড.মো. শহীদ সারোয়ার, প্রচার সম্পাদক- ড. আরাধন সরকার, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- মো. মুহাইমিনুল ইসলাম সেলিম। কার্যকরী সদস্য- ড. ফিরোজ আহমেদ,তনিমা সরকার, এ কিউ এম সালাউদ্দীন পাঠান, সাহানা রহমান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত
  • ০৫ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের মারধরে ছাত্রশক্তির …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামল…
  • ০৫ আগস্ট ২০২৬