বুয়েট শিক্ষক সমিতির সভাপতি আলী, সম্পাদক জাকারিয়া

১২ ডিসেম্বর ২০১৯, ১২:২৪ AM

© টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির ২০২০ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধ্যাপক ড. মীর তারেক আলী সভাপতি ও অধ্যাপক ড. এন. এম. গোলাম জাকারিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ১৩টি পদের মধ্যে ৭টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় বুধবার শুধুমাত্র ৬টি সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বুয়েট প্রাঙ্গণে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়। ৪৪৪ জন ভোটারের মধ্যে ৩০২ জন ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. খান মাহমুদ আমানত।

বিজয়ী অন্যরা হলেন—সহ-সভাপতি অধ্যাপক ড. মো. মোস্তফা আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল হাসীব চৌধুরী, যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. এটিএম হাসান জোবায়র, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহেরুল কাদের প্রিন্স, আপ্যায়ন সম্পাদক আহাদুজ্জামান নাহিদ;

সদস্য পদে বিজয়ীরা হলে—অধ্যাপক ড. এ কে এম মাসুদ, অধ্যাপক ড. মো. এহসান, অধ্যাপক ড. ফরিদা নিলুফার, অধ্যাপক ড. মো. আতাউর রহমান, অধ্যাপক ড. মো. সোহেল রহমান ও অধ্যাপক ড. মোহাম্মদ শাকিল আখতার।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত
  • ০৫ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের মারধরে ছাত্রশক্তির …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামল…
  • ০৫ আগস্ট ২০২৬