নোবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচনে নীল দলের প্যানেল ঘোষণা

১১ ডিসেম্বর ২০১৯, ০৮:০১ PM

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২০ এর নির্বাচনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘নীল দল’ পূর্ণ প্যানেল ঘোষণা করেছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে নীল দলের আহ্বায়ক ড. ফিরোজ আহমেদ নীল দলের প্যানেল ঘোষণা করেন।

এতে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মো. বাহাদুরকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মজনুর রহমানকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়।

এছাড়া প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন- সহসভাপতি ড. মো. আনিসুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো.ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ ড. মো. শহীদ সারোয়ার, প্রচার সম্পাদক ড. আরাধন সরকার, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. মুহাইমিনুল ইসলাম সেলিম।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন- ড. ফিরোজ আহমেদ, তনিমা সরকার, এ কিউ এম সালাউদ্দীন পাঠান, সাহানা রহমান।

প্রসঙ্গত, আগামী ১৩ ডিসেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত
  • ০৫ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের মারধরে ছাত্রশক্তির …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামল…
  • ০৫ আগস্ট ২০২৬