আন্দোলনে শিক্ষার্থীদের জয়, শাবিপ্রবিতে আনন্দ মিছিল

০৮ ডিসেম্বর ২০১৯, ০৬:২৬ PM

শিক্ষার্থীদের ১৬ দফা দাবির অধিকাংশ মেনে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এসময় তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করেন শিক্ষার্থীরা। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার ঘোষণা দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। তিনি দীর্ঘমেয়াদি দাবিগুলো বাস্তবায়নে খুব শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে বলে নিশ্চিত করেন।

শিক্ষার্থীদের যে দাবিগুলো মেনে নেয়া হয়েছে তারমধ্যে রয়েছে- আনুষ্ঠানিক রোড পেইন্টিংসহ অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক, একাডেমিক কর্মকান্ড অগ্রাধিকার ভিত্তিতে অনুমতি দেয়া হবে ও না দিলে লিখিতভাবে কারণ জানানো হবে, সমাবর্তনের সময় হল বন্ধ রাখার সময়সীমা কমিয়ে শুধুমাত্র ৮ জানুয়ারি হল বন্ধ রাখার ব্যাপারে সমাবর্তন নিরাপত্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে, আবাসিক হলসমূহ ৩৬৫ দিন খোলা থাকবে, ছাত্রীদের হলে প্রবেশ ও বের হওয়ার সময়সীমা রাত দশটা পনের মিনিট ও সকালে সূর্যদয়ের ১৫ মিনিট পূর্বে ছাত্রীহল গেইট খুলে দেয়া হবে, টং দোকানগুলো বন্ধে কোন বিধি নিষেধ থাকবে না, ক্যাফেটেরিয়ার খাবারের মান বাড়ানো ও দাম কমানোর ব্যাপারে ২০২০ সালের ফেব্রুয়ারির ভেতর উদ্যোগ নেয়া হবে, আগামী জানুয়ারি হতে রাত দশটা পর্যন্ত লাইব্রেরি খোলা রাখা হবে, সংগঠনগুলোকে ভেন্যু বরাদ্দ অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে এবং যেইসব ভেন্যুতে অর্থ বরাদ্দের নিয়ম আছে তা মওকুফের ক্ষেত্রে আলোচনা করা হবে।

গত ২০ নভেম্বর সমাবর্তনে হল খোলা রাখার দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমদের বাধা দেন। এরই প্রেক্ষিতে গত ১৮ দিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে আসছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত
  • ০৫ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের মারধরে ছাত্রশক্তির …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামল…
  • ০৫ আগস্ট ২০২৬