রুম্পা হত্যার বিচার দাবি নোবিপ্রবি শিক্ষার্থীদের

০৮ ডিসেম্বর ২০১৯, ০৪:৫১ PM

© টিডিসি ফটো

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। এসময় তারা হত্যার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করে।

রবিবার (০৮ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) নোবিপ্রবি শাখার উদ্যোগে এ মানববন্ধনে আয়োজন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, রুম্পাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার চারদিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ে শাস্তির আওতায় আনারও দাবি জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, আর কোনো রুম্পাকে যেন এভাবে মৃত্যুবরণ করতে না হয় এজন্য এ ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে কনজুমার ইয়ুথ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাইনুদ্দীন পাঠান বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরেও আমাদের দেশে এভাবে হত্যার ঘটনা ঘটে। বিচারহীনতার অপসংস্কৃতির কারণে এ ধরণের হত্যাকাণ্ড হচ্ছে। তাই আমাদের দাবি রুম্পা হত্যায় যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন, কনজুমার ইয়ুথ বাংলাদেশ নোবিপ্রবি শাখার অর্থ সম্পাদক রমজান আলী প্রমুখ।

উল্লেখ্য, গত বুধবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরীর ৬৪/৪ নম্বর বাসার নিচে ওই ছাত্রীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। যে জায়গায় এ ঘটনা, তার আশপাশে ছেলে ও মেয়েদের বেশকিছু হোস্টেল রয়েছে বলে জানা গেছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যার আলামত সংগ্রহ করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত
  • ০৫ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের মারধরে ছাত্রশক্তির …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামল…
  • ০৫ আগস্ট ২০২৬