গুজবের পর হাবিপ্রবি শান্তি’র এবার দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন

দুর্নীতি বিরোধী ক্যাম্পেইনে হাবিপ্রবি শিক্ষার্থী সাইফুল ইসলাম শান্তি

দুর্নীতি বিরোধী ক্যাম্পেইনে হাবিপ্রবি শিক্ষার্থী সাইফুল ইসলাম শান্তি © টিডিসি ফটো

গুজব বিরোধী ক্যাম্পেইনের পর এবার মাসব্যাপী দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন শুরু করেছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শিক্ষার্থী সাইফুল ইসলাম শান্তি। গত রবিবার (০১ ডিসেম্বর) পঞ্চগড় সদরের আমলাহার গ্রাম থেকে তার এই ক্যাম্পেইন শুরু করেন।

সাইফুল ইসলাম শান্তি বিশ্ববিদ্যালয়ের এমবিএ মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। শান্তির গ্রামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার আমলাহার এলাকায়।

সাইফুল ইসলাম শান্তি জানান, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী যে দুর্নীতি বিরোধী অভিযান চলছে সেই অভিযানকে আমি পূর্নসমর্থন ও অভিনন্দন জানাচ্ছি। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে তার অভিযান অব্যাহত রাখবে। চলমান অভিযানটি সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন ও প্রত্যন্ত গ্রাম পর্যন্ত প্রসারিত করতে হবে। এসময় তিনি প্রধানমন্ত্রীর সাহসী অভিযানের প্রশংসা করে ছাত্র সমাজ এ অভিযানের সঙ্গে আছে বলে জানান।

দেখুন: প্রশ্নফাঁস ও গুজব থামাতে তেঁতুলিয়া-টেকনাফ পদযাত্রায় শান্তি (ভিডিও)

শান্তি বলেন, প্রধানমন্ত্রীর দুর্নীতি বিরোধী অভিযানের সমর্থন আদায় করতে ও দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য আমি মাসব্যাপী এক দুর্নীতি বিরোধী জনসচেতনতামূলক প্রচারণায় নেমেছি। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের করের টাকায় বেতন ভাতা পায়। তাদের দায়িত্ব হলো জনগণকে সেবা দেওয়া আর এটা তাদের করতে হবে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রধানমন্ত্রীর অভিযানের হাওয়া পৌঁছে দিতে আমি কাজ করবো।

আরও দেখুন: ‘মানুষ আমাকে ইঁদুর মারার ওষুধ বিক্রেতা মনে করেছে’

উল্লেখ্য, এর আগেও সাইফুল ইসলাম শান্তি কল্লাকাটা গুজবসহ প্রশ্নফাঁসের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত পায়ের হেঁটে প্রচারণা চালিয়ে ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত
  • ০৫ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের মারধরে ছাত্রশক্তির …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামল…
  • ০৫ আগস্ট ২০২৬