বুটেক্স ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘রেড ডেভিলস’

০৬ ডিসেম্বর ২০১৯, ০৮:১০ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শহীদ আজিজ হল প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ ম্যাচে ‘ব্লু ফ্লেইমস’কে ট্রাইবেকারে ৫-৪ গোল হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘রেড ডেভিলস’। শুক্রবার (০৬ ডিসেম্বর) বিকালে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ে ম্যাচটি ছিল গোলশূন্য। তবে বেশিরভাগ সময় বল দখলে ছিল আজকের চ্যাম্পিয়ন দলের। ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্লু ফ্লেইমস বিপক্ষের ডি বক্সে ফাউল করলে পেনাল্টির সুযোগ পায় রেড ডেভিলস। সমতা ভাঙ্গার মোক্ষম সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হয় দলটি।

খেলার অতিরিক্ত ১০ মিনিটেও কোনো দল গোলের দেখা পায় নি। পরবর্তীতে ট্রাইবেকারে গিয়ে দাঁড়ায় ম্যাচের ভাগ্য। এখানেও নির্ধারিত পাঁচ শট শেষে ৪-৪ ব্যবধানে সমতা। শেষ পর্যন্ত ছয় নম্বর শটে গিয়ে হলো ম্যাচের মীমাংসা। ব্লু ফ্লেইমসকে ৫-৪ গোলে হারিয়ে শহীদ আজিজ হল প্রিমিয়ার লীগের এবারের আসরের শিরোপা জিতে নেয় রেড ডেভিলস।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত
  • ০৫ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের মারধরে ছাত্রশক্তির …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামল…
  • ০৫ আগস্ট ২০২৬