বুয়েটের তিতুমীর হলের ৮ ছাত্র আজীবন বহিষ্কার

০৫ ডিসেম্বর ২০১৯, ০১:২৭ PM

© সংগৃহীত

র‌্যাগিংয়ে জড়িত থাকার দায়ে এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিতুমীর হলের আট শিক্ষার্থীকে হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। আরও ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে হল থেকে বহিষ্কার করা হয়। এক ছাত্রকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

বুধবার বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক এবং বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনের সদস্যসচিব মিজানুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই শাস্তির কথা উল্লেখ করা হয়েছে।

আজীবনের জন্য বহিষ্কার ও একাডেমিক কার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের মধ্যে আছেন মো. তানভীর হাসনাইন, মির্জা মোহাম্মদ গালিব, মো. জাহিদুল ইসলাম, মো. মুস্তাসিন মঈন, আসিফ মাহমুদ, মুনতাসির আহমেদ খান, মহিবুল্লাহ হক, আনফালুর রহমান।

বিভিন্ন মেয়াদে আবাসিক হল থেকে বহিষ্কার ও ভবিষ্যতের জন্য যেসব ছাত্রকে সতর্ক করা হয়েছে তাদের মধ্যে আছে মো. জাহিদুল ইসলাম, জিহাদুর রহমান, মো. এহসানুল সাদ, আবিদ–উল কামাল, মোহাম্মদ সায়াদ ও মাহমাদুল হাসান। তিতুমীর হলের ছাত্র মো. হাসিবুল ইসলামকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

এর আগে গত ২৮ নভেম্বর র‌্যাগিংয়ে জড়িত থাকার দায়ে আহসানউল্লাহ ও সোহরাওয়ার্দী আবাসিক হলের ২৬ ছাত্রকে হল থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও সতর্ক করা হয়।

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০,…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যাল…
  • ০৫ আগস্ট ২০২৬
বজ্রপাত ঠেকাতে ৫ কিলোমিটার সড়কে তালগাছ রোপণের উদ্যোগ ওমর শর…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে ছাত্রদলের পদযাত্রা
  • ০৫ আগস্ট ২০২৬
সীমান্তের ওপারে তীব্র বর্ষণে দেশে বাড়ছে নদীর পানি, তিস্তায় …
  • ০৫ আগস্ট ২০২৬
৩৬ জুলাইয়ে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ইন্টারনে…
  • ০৫ আগস্ট ২০২৬