বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভা ৩০ নভেম্বর

২৭ নভেম্বর ২০১৯, ০৯:০১ PM

© ফাইল ফটো

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ২০১৯-২০ কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ সভা আগামী ৩০ নভেম্বর (শনিবার) বেলা ১১টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সভায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত অফিসার্স ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সাধারণ সভায় অফিসারদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে ফেডারেশনের ৬ দফা দাবি বাস্তবায়ন, ফেডারেশনের উপদেষ্টা পরিষদ গঠন এবং ফেডারেশনের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হবে।

ফেডারেশনের ওই সভা বাবস্তবায়নের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের এক সভা গত ২৫ নভেম্বর এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মো. মফিজুল ইসলাম মজনু ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাদাৎ আল-হারুন। সভায় সর্বসম্মতিক্রমে ৫টি উপ-কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের এ ধরনের সভা এই প্রথম মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফেডারেশনের পক্ষ থেকে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
close