অবৈধদের উৎখাতে অভিযান হল প্রশাসনের, প্রভোস্টকে মারধরের হুমকি

২৬ নভেম্বর ২০১৯, ০৯:১৯ PM

© ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) বিজয় দিবস হলে অবৈধদের উৎখাত অভিযানে হল প্রভোস্ট শফিকুল ইসলামকে মারধরের হুমকির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে তার নিরাপত্তা চেয়ে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ পত্রে তিনি বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ২৪ ও ২৫ নভেম্বর বিজয় দিবস হলে অবৈধভাবে দখলকৃত ১০২ নম্বর রুমটি দখলমুক্ত করতে অভিযান চালায় প্রশাসন। এসময় ওই কক্ষে থাকা শিক্ষার্থীদের সাথে কথা বলার সময় স্বাধীনতা দিবস হলের ছাত্র রাসুল (বাংলা বিভাগ), মিনহাজুল ইসলাম আকাশ (সিএসই বিভাগ), তাহের (সাবেক ছাত্র, গণিত বিভাগ), তারেক (সাবেক ছাত্র, সমাজ বিজ্ঞান বিভাগ) আরও কিছু সংখ্যক ছাত্র নিয়ে উপস্থিত প্রভোস্ট ও সহকারী প্রভোস্টদের সাথে অশোভন আচরণ, হুমকি-ধমকি ও প্রশাসনিক কাজে বাধা প্রদান করে।

লিখিত অভিযোগপত্রে আরো বলা হয়েছে, মিনহাজুল ইসলাম আকাশ, তারেক, তাহের ও রসুলসহ কয়েকজন ছাত্র হল প্রশাসনকে হল থেকে বের করে দেয়ার হুমকি দেয় এবং সকলকে জামাত শিবির বলে উচ্চবাচ্য করে।

এসময় গণিত বিভাগের সাবেক ছাত্র তাহের হল প্রভোস্ট মো. শফিকুল ইসলামকে বলেন, ‘অনেক বাড়ছেন, আপনি হল থেকে বের হয়ে যান, না হলে কিন্তু আমরাই আপনাকে বের করে দেব। প্রভোস্টের কি দরকার আমরাই হল চালাব।’

অভিযোগপত্রে আরও বলা হয়, সাবেক ছাত্র তারেক হল প্রভোস্টকে বলেছেন ‘হল থেকে বের হয়ে যান, না হলে প্রয়োজনে গায়ে হাত তুলে মারধর করা হবে।’ এর আগেও তিনি একই ঘটনায় জড়িত সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে প্রশাসনিক কাজে বাঁধা প্রদানে অভিযোগ করেও কোন ফল পাননি বলেও অভিযোগ পত্রে উল্লেখ্য করেন।

অভিযোগকারী শিক্ষক ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম জানান, গত ২৫ নভেম্বর, সন্ধ্যা ৬টার দিকে বিজয় দিবস হলে অবস্থানরত অবৈধ ছাত্রদের পূর্বের জারিকৃত বিজ্ঞপ্তি (২০/১১/১৯) অনুসারে হলের ১০২ নাম্বার কক্ষ দখলমুক্ত করতে গেলে কোন রাজনৈতিক দলের সুনির্দিষ্ট পরিচয় বিহীন কয়েকজন ছাত্র প্রভোস্টের সাথে অসৌজন্যমূলক আচরণ করে।

তিনি বলেন, ওই কক্ষে অবস্থানরত শিক্ষার্থীদের দরিদ্রতা, একাডেমিক কার্যক্রম এবং পরীক্ষার কথা বিবেচনা করে তাদেরকে গণরুমে স্থানান্তর করে আবাসিকতা প্রদানে আশ্বাস প্রদান করি। তারা তা উপেক্ষা করে প্রভোস্টের সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং দৃঢ়ভাবে কক্ষে অবস্থান করে। কক্ষে অবস্থানরত শিক্ষার্থীরা প্রভোস্ট টিমের গায়ে হাত তোলা, এমনি হল থেকে বের করে দেয়ার হুমকি দেয়।

অভিযুক্ত শিক্ষার্থী মিনহাজুল ইসলাম আকাশ জানান, ‘আমি সেখানে উপস্থিত ছিলাম এটা সত্য তবে, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।’

অভিযুক্ত তারেক নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘বিজয় দিবস হল কর্তৃপক্ষ বিনা নোটিশে ১০২নং কক্ষে অবস্থানরত শিক্ষার্থীদের কক্ষ থেকে নেমে যেতে বললে আমি কক্ষে অবস্থানরত শিক্ষার্থীদের পক্ষে কথা বলি। তবে, হল কর্তৃপক্ষের সাথে কোন ধরণের অসৌজন্যমূলক আচরণ করিনি। আর আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বলেন, আমরা একটি অভিযোগ পত্র পেয়েছি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আসলে তাকে অবহিত করব।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence