হাবিপ্রবি ভর্তি পরীক্ষা

খাবারের দাম ও বাস ভাড়া নির্ধারণ করবে জেলা প্রশাসন

২৫ নভেম্বর ২০১৯, ০৭:১১ PM

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো.মাহমুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.সানিউল ফেরদৌস, হাবিপ্রবি প্রক্টর প্রফেসর ড.মো.খালেদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, সহকারী প্রক্টর এসোসিয়েট প্রফেসর ড. মো. মাহাবুব হোসেন, পুলিশ প্রশাসন, বাশেরহাট মেস মালিক সমিতি, হোটেল মালিক সমিতি, দিনাজপুর বাস মালিক সমিতি, বিদ্যুৎ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, হাবিপ্রবি সাংবাদিক সমিতি, কনজুমার ইয়ুথ বাংলাদেশ হাবিপ্রবি শাখাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে বিভিন্ন বিষয়ে সিন্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে- (১)শহর থেকে ক্যাম্পাস পর্যন্ত বাস সার্ভিস চালু এবং জনপ্রতি ভাড়া ১০ টাকা (২) অটো ভাড়া জেলা প্রশাসন কর্তৃক নির্ধারণ করা হবে (৩) মেসে অবস্থানকারী ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের কাছ থেকে কোন ভাড়া গ্রহণ করা যাবে না (৪) খাবারের মূল্য জেলা প্রশাসন থেকে নির্ধারণ করে ব্যানার/পোস্টারিং করে দেয়া হবে (৫) দুর্ঘটনা মোকাবেলায় ফায়ার সার্ভিসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার, এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রস্তুত থাকবে (৬) পরীক্ষা চলাকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে (৭) রেলস্টেশন ও বাস টার্মিনালে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এসব বিষয় অবহিত করার জন্য পোস্টারিং, মাইকিং এর পাশাপাশি ভ্রাম্যমান আদালতকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে।

জেলা প্রশাসক মো.মাহমুদুল আলম বলেন, ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্নের জন্য মানবিক দিক বিবেচনা করে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের বিভিন্ন প্রান্ত হতে যারা ভর্তি পরীক্ষা দিতে আসবে তাঁদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। ছাত্ররা নির্বিঘ্নভাবে পরীক্ষা দিয়ে যেতে পারলে দিনাজপুর বাসীর সুনাম। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য গ্রহণ করা যাবে না। আমরা কারও বিরুদ্ধে অতিরিক্ত মূল্য গ্রহণের অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো.খালেদ হোসেন জানান, সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য আজ জেলা প্রশাসনের সাথে বসা হয়েছে ধাপে ধাপে সংশ্লিষ্ট অন্যান্যদের সাথেও বসা হবে। আপনাদের যেকোন পরামর্শ বা মতামত থাকলে আমাদের জানাতে পারেন আমরা ব্যবস্থা নিবো। ভর্তি পরীক্ষাকে নির্বিঘ্ন করতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

ভর্তি পরীক্ষা আগামী ২ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৪ দিনব্যাপী ভর্তি পরীক্ষার ১ম দিন ‘ডি’ ইউনিট, ২য় দিন ‘এ’ ইউনিট, ৩য় দিন ‘বি’ ইউনিট এবং সর্বশেষ ৪র্থ দিন ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত শিফট অনুযায়ী অনুষ্ঠিত হবে। এবার ২০০৫ টি আসনের বিপরীতে হাবিপ্রবিতে আবেদন করেছেন ৯৬ হাজার ৭২৩ জন।এছাড়া ভর্তি পরীক্ষা সক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://www.hstu.ac.bd) এ পাওয়া যাবে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাশেরহাট হোটেলগুলোতে খাবারের মূল্য ভাত প্লেট প্রতি ১০ টাকা ,গরুর মাংস ফুল ৮০ টাকা(হাফ দেয়া হবে না),ডাল ৫ টাকা,ব্রয়লার মুরগী/ছোট মাছ/টাকি মাছ ৪০ টাকা,পাঙ্গাশ মাছ ৩৫ টাকা,মোগ্লাই ২০ টাকা করা হয়েছে বাকী খাবারের দাম পুর্বের মতই থাকবে ।

 

হিশামের বিরুদ্ধে একাধিকবার পুলিশে অভিযোগ দেয় পরিবার, ছিলেন …
  • ২৯ এপ্রিল ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার ঘটনায় ম…
  • ২৯ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টার ব্যবধানে ফের সোনার দামে বড় পতন
  • ২৯ এপ্রিল ২০২৬
১ মে থেকে নতুন পদ্ধতিতে মিলবে ফায়ার লাইসেন্স
  • ২৯ এপ্রিল ২০২৬
কেন ওপেক ছাড়ল আরব আমিরাত, সৌদির সঙ্গে দ্বন্দ্ব নাকি ট্রাম্প…
  • ২৯ এপ্রিল ২০২৬
নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদান, সতর্ক করে যা ব…
  • ২৯ এপ্রিল ২০২৬