সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে

আবরারের বাবার উপস্থিতিতে বুয়েটে মৌন মিছিল, উপাচার্যকে স্মারকলিপি

২৪ নভেম্বর ২০১৯, ১২:৪৮ AM
আবরারের বাবার উপস্থিতিতে ক্যাম্পাসে মৌন মিছিল

আবরারের বাবার উপস্থিতিতে ক্যাম্পাসে মৌন মিছিল © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে র‌্যাগিংয়ে জড়িতদের বিচারসহ সাত দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। শনিবার দুপুরে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন তারা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে এসব দাবি পেশ করেন তারা। এর আগে আবরারের বাবার উপস্থিতিতে ক্যাম্পাসে মৌন মিছিল করা হয়।

সাবেক শিক্ষার্থীদের দাবিগুলো হলো–আবরারের পরিবারকে বুয়েট প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা; ক্যাম্পাসে আবরারের স্মৃতিস্তম্ভ নির্মাণ; আবরারের নামে স্কলারশিপ চালু; সব হলে নির্যাতনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ; সন্ত্রাসী ও নির্যাতনকারীদের নাম ডিপার্টমেন্টে এবং হলে তালিকা করে টাঙিয়ে দিতে হবে; সন্ত্রাসী তৈরির মদতদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে; আবরারের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসনিক কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে।

স্মারকলিপি দেওয়ার পর আবরারের বাবা মো. বরকত উল্লাহ বলেন, ‘পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন যে উদ্যোগ নিয়েছে তাতে আমরা সন্তুষ্ট। যারা দোষী তাদের বহিষ্কার করা হয়েছে। আশা করছি তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে।’

এ সময় বুয়েটের সাবেক শিক্ষার্থীরা বলেন, ‘আমরা চাই না বুয়েটে কোনও সন্ত্রাসীর স্থান হোক। বুয়েট তার অতীত ঐতিহ্য ফিরে পাক, এই কামনা করি। প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে, বুয়েটে এটিই যেন এ ধরনের শেষ ঘটনা হয়। আর যেন কোনও আবরারকে এভাবে মারা যেতে না হয়।’

এ বিষয়ে বুয়েটের উপাচার্য সাইফুল ইসলাম বলেন, ‘আমরা দুই সপ্তাহ সময় নিয়েছিলাম। ইতোমধ্যে শিক্ষার্থীদের একটি দাবি আমরা পূরণ করেছি। আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যে অন্য দাবিগুলো পূরণ করতে পারবো।’

শাবিপ্রবিতে ২১ দেশের ছবি নিয়ে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
  • ০৬ আগস্ট ২০২৬
অনিয়মের অভিযোগে বাংলাদেশ বিমানের সব পদোন্নতি স্থগিত করল মন্…
  • ০৬ আগস্ট ২০২৬
১১ দলের ৫ কর্মসূচি, ঢাকা থেকে চার বিভাগে লংমার্চ ঘোষণা
  • ০৬ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনায় মামলা
  • ০৬ আগস্ট ২০২৬
৫ দফা দাবিতে জবি উপাচার্যের কাছে জাতীয় ছাত্রশক্তির স্মারকলি…
  • ০৬ আগস্ট ২০২৬