নোবিপ্রবিতে বিজনেস ক্লাবের আইটি বিষয়ক কর্মশালা

২৩ নভেম্বর ২০১৯, ০৬:৩৯ PM

© টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) আইটি স্কিলস এন্ড এন্টারপ্রেইনরশীপ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস ক্লাবের এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের চতুর্থ তলার (আইকিউএসি) কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন বিজনেস ক্লাবের সহ প্রতিষ্ঠাতা মো. সাকিবুল হক, কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন হ্যাস্টির‍্যাংকস প্রাইভেট লিমিটেডের চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) আল আমীন।

তিনি ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেন এবং কীভাবে দক্ষতা অর্জনের মাধ্যমে খুব অল্প সময়েই ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়া যায় সে ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

বিজনেস ক্লাবের সভাপতি নকিবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান এবং বিজনেস ক্লাবের প্রধান উপদেষ্টা ড. এস এম নজরুল ইসলাম।

১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬
পিএসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬