শিক্ষকের বেতন-ভাতা বন্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

১৮ নভেম্বর ২০১৯, ০২:১০ PM

© টিডিসি ফটো

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুবাইয়াৎ রহমানের উচ্চশিক্ষা অর্জনে শিক্ষা ছুটিকালীন বেতন ভাতা বন্ধের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে আইন বিভাগসহ শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘মোহাম্মদ রুবাইয়াৎ রহামন স্যারের সহকারী অধ্যাপক পদে আপগ্রেডেশন নিয়ে যে সন্দিহান প্রকাশ করা হয়েছে তা অবিলম্বে দূর করা হোক এবং তার বেতনভাতা পুনরায় চালু করা হোক। একইসাথে ভবিষ্যতে কোন বিজ্ঞ শিক্ষককে যেন কোনভাবে হয়রানির শিকার হতে না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করতে হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. নূরউদ্দিন আহমেদ বলেন, ‘তিনি সহকারী অধ্যাপক হিসেবে বেতন উত্তোলন করছেন। কিন্তু তার ব্যক্তিগত নথিতে আমরা সহকারী অধ্যাপক হিসেবে তার যোগদানপত্র পাচ্ছিলাম না। এ কারণে গত ৩০ অক্টোবর তার বেতন ভাতা বন্ধ রাখার নির্দেশ দেই। তবে সম্প্রতি আমরা তার যোগদানপত্রটি খুঁজে পেয়েছি।’

যোগদানপত্র পাওয়ার পর রুবাইয়াত রহমানের সমস্যাটির সমাধান হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ড. নুরুদ্দীন আহমেদ বলেন, ‘যোগদানপত্র পাওয়া গেলেও এখনো একটি কাগজ নিয়ে সমস্যা রয়েছে। তিনি এনওসি প্রাপ্তির পর বিশ্ববিদ্যালয় থেকে ছুটি গ্রহণ না করেই উচ্চশিক্ষা অর্জন করতে অন্য দেশে চলে গেছেন। তার ছুটির কাগজটি পাওয়া গেলেই এই সমস্যার সমাধান হবে।’

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে ব্যক্তিগত নথিতে মোহাম্মদ রুবাইয়াৎ রহমানের আপগ্রেডেশন প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষিত না থাকায় বেতন ভাতাদি সাময়িক স্থগিত রাখা হয়।

এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৯ আগস্ট পর্যন্ত
  • ০৫ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে জুলাই স্মরণসভায় দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠান বন্ধ …
  • ০৫ আগস্ট ২০২৬
নটর ডেম-হলিক্রস-সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরি কলেজে ভর্তি কীভ…
  • ০৫ আগস্ট ২০২৬
দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ৫ বছরের কর্মপরিকল্পনা ইউজিসির
  • ০৫ আগস্ট ২০২৬
আবারও ক্ষমতার রাজনীতির মঞ্চ হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়, শঙ্কা অ…
  • ০৫ আগস্ট ২০২৬
আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ১৫ আগস্ট প…
  • ০৫ আগস্ট ২০২৬