ডোবায় মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ

১৭ নভেম্বর ২০১৯, ০৮:২১ PM
শিহাবুল ইসলাম শিশির

শিহাবুল ইসলাম শিশির

ময়মনসিংহের মুক্তাগাছায় ডোবা থেকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার দুপুরে মুক্তাগাছা শহরের একটি ডোবা থেকে শিহাবুল ইসলাম শিশিরের মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা যায়, নিহত শিশির মুক্তাগাছা শহরের লক্ষ্মীখোলা এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য খন্দকার হাবিবুর রহমানের ছেলে। তিনি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড প্রসেসিং বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিলেন।

নিহত শিশিরের বাবা খন্দকার হাবিবুর রহমান বলেন, তার ছেলে কবে, কখন বিশ্ববিদ্যালয় থেকে মুক্তাগাছায় ফিরেছে বিষয়টি তাদের জানা নেই। থানা পুলিশ তার লাশ উদ্ধারের পর তারা জানতে পারেন তাদের সন্তান মারা গেছে। এর বাইরে তিনি আর কিছুই জানেন না।

ঘটনার সত্যতা স্বীকার করে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন বলেন, এ বছর জুন মাসে শিশির মাদকদ্রব্যসহ মুক্তাগাছা থানা পুলিশের কাছে গ্রেফতার হয়। এরপর সে জামিনে মুক্ত হয়ে আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে যায়।

পুলিশ সুপার আরো বলেন, রোববার মুক্তাগাছার একটি পুকুর থেকে শিশিরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার জামার পকেটে মাদকের আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত হয়ে ডোবায় পড়ে সে মারা গেছে।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি মাদকাসক্ত হয়ে পড়েন শিশির। চলতি বছর জুন মাসে ময়মনসিংহের মুক্তাগাছা থানায় শিশিরের নামে মাদক মামলা হয়। ওই মামলায় সে জেলও খাটে। মাদকের টাকার জন্য তার বাবা মা’র সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। এ নিয়ে শিশিরের বাবা-মা সব সময় অশান্তিতে ভুগতেন। মাদকাসক্ত হয়ে অবাধ্য হয়ে যাওয়ায় বাবা-মায়ের সঙ্গে তার যোগাযোগ কমে যায়। পরে রোববার দুপুরে মুক্তাগাছার একটি ডোবা থেকে শিশিরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৯ আগস্ট পর্যন্ত
  • ০৫ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে জুলাই স্মরণসভায় দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠান বন্ধ …
  • ০৫ আগস্ট ২০২৬
নটর ডেম-হলিক্রস-সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরি কলেজে ভর্তি কীভ…
  • ০৫ আগস্ট ২০২৬
দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ৫ বছরের কর্মপরিকল্পনা ইউজিসির
  • ০৫ আগস্ট ২০২৬
আবারও ক্ষমতার রাজনীতির মঞ্চ হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়, শঙ্কা অ…
  • ০৫ আগস্ট ২০২৬
আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ১৫ আগস্ট প…
  • ০৫ আগস্ট ২০২৬