শাবিপ্রবির ৮ ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

০৩ নভেম্বর ২০১৯, ০২:০১ PM

© সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছাত্রলীগের সাত নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে প্রশাসন। ছাত্রলীগ নেতা রাজীব সরকারের ওপর হামলার ঘটনায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২১৪তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানের ওপর হামলার ঘটনায় অপর এক ছাত্রলীগ নেতাকে আজীবন বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।

শৃঙ্খলা বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান।

এক সেমিস্টার বহিষ্কৃতরা হলেন, লোক প্রশাসন বিভাগের ছাত্র ও ছাত্রলীগ সদস্য এমএ আরিফ (১০ হাজার টাকা জরিমানা), একই বিভাগের ছাত্র ও ছাত্রলীগের সামাজিক বিজ্ঞান অনুষদের যুগ্ম সম্পাদক আবদুল বারী সজীব (৮ হাজার টাকা জরিমানা), অনুষদের যুগ্ম সম্পাদক সুমন মিয়া (৩ হাজার টাকা জরিমানা), ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী মো. রিশাদ ঠাকুর (৮ হাজার টাকা জরিমানা), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ও শাখা ছাত্রলীগের অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সহসভাপতি মাহবুব আল আমিন শোভন (৭ হাজার টাকা জরিমানা), বাংলা বিভাগের ছাত্র ও বিভাগ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কাওসার আহমেদ সোহাগ (৫ হাজার টাকা জরিমানা) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ও বিভাগ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ রানা (৬ হাজার টাকা জরিমানা)।

এ ছাড়া ২০১৮ সালের ২৫ মার্চ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান নাঈমকে ছুরিকাঘাত করার ঘটনায় সমাজকর্ম বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গণশিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুর রশিদ রাসেলকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়।

সূত্র জানায়, বাংলা বিভাগের শিক্ষার্থী ও বিভাগ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজীব সরকারের ওপর হামলার ঘটনায় সাত শিক্ষার্থীকে এক সেমিস্টার বহিষ্কার ও বিভিন্ন পরিমাণ টাকা জরিমানা করা হয়েছে। ৩০ কার্যদিবসের মধ্যে জরিমানা পরিশোধ না করলে আরও এক সেমিস্টার বহিষ্কার করার সুপারিশও করা হয়েছে।

অন্যদিকে পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের মারামারি কিংবা সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। তারা সবাই শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক শাখাওয়াত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।

এ ঘটনায় গ্রেফতার শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মুস্তাকিম আহমেদ মুস্তাকের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনুমতি ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না।

উল্লেখ্য, গত ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাংলা বিভাগ কমিটির যুগ্ম সম্পাদক রাজীব সরকারের ওপর ধারালো অস্ত্র ও জিআই পাইপ দিয়ে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। রাজীবের মাথা ও পিঠে ৭০টির অধিক সেলাই দিতে হয়।

এ ঘটনায় গত ২৫ মার্চ রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাদী হয়ে বহিষ্কৃতদের আসামি করে জালালাবাদ থানায় একটি মামলা করেন।

মধ্যরাতে আসিফের চার শব্দের স্ট্যাটাস, তিন দাবি
  • ১২ মার্চ ২০২৬
ইরান যুদ্ধের প্রথম ৬ দিনে মার্কিন খরচ দাঁড়াল ১.৩৯ লাখ কোটি
  • ১২ মার্চ ২০২৬
টাকা ফেরত পাচ্ছেন ৮৬ হাজার শিক্ষক
  • ১২ মার্চ ২০২৬
নিজেদের রিজার্ভ থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ার ঘোষণ…
  • ১২ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
  • ১২ মার্চ ২০২৬
সংসদ অধিবেশনে থাকবেন শহীদ আবু সাইদের বাবা ও নাফিজকে বহনকারী…
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081