পবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির পথচলা শুরু

২৩ অক্টোবর ২০১৯, ০৯:২১ PM

© টিডিসি ফটো

আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘পবিপ্রবি রিপোর্টার্স ইউনিটি’ পথচলা শুরু করেছে। কমিটিতে মোহাম্মদ ইমরান হোসেনকে আহ্ববায়ক এবং মো. কামরুজ্জামান আকিমুলকে সদস্য সচিব করা হয়।

বুধবার (২৩শে অক্টোবর) পবিপ্রবি-বরিশাল ক্যাম্পাসের সাংবাদিকদের উপস্থিতি ও সর্বসম্মতিক্রমে ‘পবিপ্রবি রিপোর্টার্স ইউনিটি’র এ আহ্ববায়ক কমিটি গঠন করা হয়।

রিপোর্টার্স ইউনিটির অন্য সদস্যরা হলেন- যুগ্মআহ্ববায়ক মো. মারুফ বিল্লাহ, যুগ্ম সদস্য সচিব মো. হাবিবুল্ল্যাহ শেখ এবং সদস্য হিসাবে আছেন মেহেদী হাসান ও সাজ্জাদ হোসাইন।

এছাড়া এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আগামী ত্রিশ (৩০) কার্যদিবসের মধ্যে এই আহ্ববায়ক কমিটি ‘পবিপ্রবি রিপোর্টার্স ইউনিটি’র গঠনতন্ত্র প্রণয়ন, সদস্য তালিকা প্রণয়ন পূর্বক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

এর আগে গত ২২শে অক্টোবর রাতে সাংবাদিকদের সাধারণ সভায় ‘পবিপ্রবি রিপোর্টার্স ইউনিটি’ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

হৃদয় ঝড়ে উড়ে গেল গল গ্যালান্টস, ফাইনালে সাকিবের জাফনা কিংস
  • ০৫ আগস্ট ২০২৬
ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, আইনের আওতায় আনার দাবি এ…
  • ০৫ আগস্ট ২০২৬
ডালের সঙ্গে মুরগির নাড়িভুঁড়ি, পচা ডিম ও নিম্নমানের চাল দি…
  • ০৫ আগস্ট ২০২৬
কী আছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ ডকুমেন্টারিতে?
  • ০৫ আগস্ট ২০২৬
সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২ত…
  • ০৫ আগস্ট ২০২৬
তেহারিতে মাংসের পরিবর্তে ইটের টুকরা, চুয়েটের হল ক্যান্টিনে …
  • ০৫ আগস্ট ২০২৬