তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প

২২ অক্টোবর ২০২৬, ০৯:২৭ PM , আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩১ PM
   চীনের তিব্বত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

চীনের তিব্বত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে © প্রতীকী ছবি

চীনের তিব্বত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে রিখটার স্কেলে ৭ মাত্রার এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি)। তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

চীন আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটের দিকে (বাংলাদেশ সময় রাত ৮টা ৩৩ মিনিট) চীনের তিব্বতে ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

সিইএনসি-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উত্তর তিব্বতের নাগকু অঞ্চলের একটি উচ্চ পার্বত্য কাউন্টিতে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে। কেন্দ্রস্থলের ৫ কিলোমিটারের মধ্যে গড় উচ্চতা প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার।

সিইএনসি জানিয়েছে, স্থানীয় এলাকায় ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হয়েছে। এর কেন্দ্রস্থল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত।

শপিং সেন্টারের দোকান ‘দখল’, ছেলেসহ দোকানদার-ভবন ম্যানেজারকে…
  • ২২ অক্টোবর ২০২৬
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, টানা ৫ দিন বৃষ্টির আভাস
  • ২২ অক্টোবর ২০২৬
সাইবার হামলার শঙ্কায় দেশে উচ্চসতর্কতা জারি
  • ২২ অক্টোবর ২০২৬
তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প
  • ২২ অক্টোবর ২০২৬
এমআইটির স্বপ্ন থেকে চুয়েটের অচলাবস্থা: দায় নেবে কে?
  • ২২ অক্টোবর ২০২৬
টেকনাফে ৯৬৫০ টমটমের চার্জে বিদ্যুতের টান, লোডশেডিংয়ে নাকাল …
  • ২২ অক্টোবর ২০২৬