ইভটিজিং এর শিকার নোবিপ্রবির দুই শিক্ষার্থী

২৩ অক্টোবর ২০১৯, ০২:০০ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কেন্দ্রীয় খোলার মাঠে ইভটিজিং এর শিকার হয়েছেন দুই শিক্ষার্থী। গতকাল ২২ অক্টোবর (মঙ্গলবার) বিকালে খেলার মাঠ সংলগ্ন টঙ দোকানের সামনে এ ঘটনা ঘটে। যৌন হয়রানির শিকার দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগি শিক্ষার্থীরা জানান, দুই বান্ধবী নাস্তা করার উদ্দেশ্যে টঙ দোকানের সামনে আসলে পাশের টঙ এ বসে থাকা বেশ কিছু ছেলে তাদের উত্যক্ত করে। বাধ্য হয়ে তারা দ্রুত স্থান ত্যাগ করে। এসময় বখাটেরা পেছন থেকে তাদের ডেকে বাজে মন্তব্য করে বলেও জানায় তারা।

নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়ে এ দুই শিক্ষার্থী বলেন, আজ আমরা নিজের ক্যাম্পাসের ভিতরেই হয়রানির শিকার হই। তাহলে কোথায় গেলে আমরা নিরাপত্তা পাবো।

এ ব্যাপারে দুঃখ প্রকাশ করে সহকারী প্রক্টর শেখ মারুফা নাবিলা বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইভটিজিং শিকার হলে তারা যেন প্রক্টর বরাবর অভিযোগ করে। অভিযোগ আসলে ইভটিজার ক্যাম্পাসের ছাত্র এবং বহিরাগত যেই হোক আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নিব।

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প
  • ২২ অক্টোবর ২০২৬
এমআইটির স্বপ্ন থেকে চুয়েটের অচলাবস্থা: দায় নেবে কে?
  • ২২ অক্টোবর ২০২৬
টেকনাফে ৯৬৫০ টমটমের চার্জে বিদ্যুতের টান, লোডশেডিংয়ে নাকাল …
  • ২২ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ক্যাডেট নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিপিং করপোরেশনে,…
  • ২২ অক্টোবর ২০২৬
খুলনায় মায়ের সামনে তরুণীকে গুলি করে হত্যা
  • ২২ অক্টোবর ২০২৬
প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি স্টেশন ঘিরে স্বপ্ন বুনছ…
  • ২২ অক্টোবর ২০২৬