পবিপ্রবিতে মাদকসহ সাত বহিরাগত আটক

২১ অক্টোবর ২০১৯, ০১:১১ PM

© টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র (পবিপ্রবি) এম কেরামত আলী হলের সামনে মাঠ থেকে সাতজন বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী। এসময় তাদের নিকট মাদকদ্রব্যও পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তারা সবাই বিশ্ববিদ্যালয়ের পাশের সরকারি জনতা কলেজের শিক্ষার্থী। রোববার রাত ৮টার সময় তাদেরকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তাদের কাছে তল্লাশি করে গাজা পাওয়া যায়। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী তাদেরকে দুমকি থানায় হস্তান্তর করেন। 

এ ব্যাপারে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে আমাদের কাছে দিয়েছে। আমরা তদন্ত করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়, তাহলে আমরা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিবো।’

সাইবার হামলার শঙ্কায় দেশে উচ্চসতর্কতা জারি
  • ২২ অক্টোবর ২০২৬
তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প
  • ২২ অক্টোবর ২০২৬
এমআইটির স্বপ্ন থেকে চুয়েটের অচলাবস্থা: দায় নেবে কে?
  • ২২ অক্টোবর ২০২৬
টেকনাফে ৯৬৫০ টমটমের চার্জে বিদ্যুতের টান, লোডশেডিংয়ে নাকাল …
  • ২২ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ক্যাডেট নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিপিং করপোরেশনে,…
  • ২২ অক্টোবর ২০২৬
খুলনায় মায়ের সামনে তরুণীকে গুলি করে হত্যা
  • ২২ অক্টোবর ২০২৬