বশেমুরবিপ্রবিতে শেখ রাসেলের জন্মদিন উদযাপিত

১৮ অক্টোবর ২০১৯, ০২:১১ PM

© টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শেখ রাসেল হলে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৮অক্টোবর) সকাল ১১টায় শেখ রাসেল হলের প্রভোস্ট মোঃ ফায়েকুজ্জামান (টিটো)-এর সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান এর উপস্থিতিতে হল চত্ত্বরে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হলের সহকারী প্রভোস্ট হাসেম রেজা, সহকারী প্রক্টর হুমায়ুন কবীর, ছাত্র উপদেষ্টা কাজী মশিউর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

হলের প্রভোস্ট মোঃ ফায়েকুজ্জামান টিটো বলেন, ‘আমি খুবই আনন্দিত, দায়িত্ব গ্রহণের পরই জাতির পিতার কনিষ্ঠ পুত্রের জন্মদিন উদযাপন করতে পেরে। বরাবরের মতো জাতির পিতার চেতনাকে ধারণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে যাবো।’

এ আয়োজন সম্পর্কে জানতে চাইলে প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, ‘জাতির পিতার কনিষ্ঠ পুত্রের নামাঙ্কিত এই শেখ রাসেল হলের সকল শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদের সহযোগীতায় আজকের এই আয়োজন হয়েছে। এই হল জ্ঞান চর্চা ও গবেষনার ক্ষেত্রভূমি হয়ে উঠবে বলে আশা করি।

এছাড়া তিনি, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জাতির পিতার সর্বকনিষ্ঠ পুত্র হিসাবে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের অন্য সদস্যদের সাথে ঘাতকের গুলিতে নির্মমভাবে মৃত্যুবরন করেন তিনি।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence