জাবির পরিবহন পুলে যোগ হলো আরও তিনটি বাস

১৬ অক্টোবর ২০১৯, ০৪:৩২ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে আরো নতুন ৩টি বাস যুক্ত করা হয়েছে। বাস তিনটির মধ্যে নতুন ক্রয়কৃত ২টি এবং অপরটি মেরামতকৃত বাস। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ২জন প্রো-উপাচার্যের জন্য ২টি জীপ গাড়ি ক্রয় করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে ক্রয়কৃত নতুন ২টি বাসের মধ্যে একটি হিনো বাস, যার মূল্য ৭৮ লাখ ৫০ হাজার টাকা এবং অপরটি এইচার কোম্পানীর, যার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। পুরনো বাসটি মেরামত করে নতুনভাবে চলাচল উপযোগী করতে ব্যয় হয়েছে সাড়ে ৬ লাখ টাকা। ২জন প্রো-উপাচার্যের জীপ গাড়ি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে ক্রয় করা হয়েছে। প্রতিটি জীপ গাড়ির দাম ৯২ লাখ টাকা।

আজ বেলা বারোটায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ফিতা কেটে পরিবহন সেবায় তিনটি বাসের সংযুক্তি উদ্বোধন করেন। এসময় উপাচার্য বলেন,‘বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। অধিকতর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের বাসস্থান নিশ্চিত করতে চান। এটি করা সম্ভব হলে ‘গণরুম’ আর থাকবে না’।

তিনি আরও বলেন,‘বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে লেখাপড়া সম্পন্নকারী যেসব শিক্ষার্থী অবস্থান করছে, তাদেরকে অবিলম্বে হল ছেড়ে চলে যেতে হবে’।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. আলী আজম তালুকদার, অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. খো. লূৎফুল এলাহীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।

বাস উদ্বোধনের পর উপাচার্য এবং অন্যান্য ব্যক্তিগণ বাসে উঠে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬