বশেমুরবিপ্রবিতে প্রতি আসনে লড়বে ৪৮ ভর্তিচ্ছু

১৬ অক্টোবর ২০১৯, ১১:৪৭ AM

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট ১ লক্ষ ৩১ হাজার ১১২ জন শিক্ষার্থী আবেদন করেছে। এবছর ৯টি ইউনিটের অধীনে ৩৪ টি বিভাগের ২ হাজার ৭শ’৪৫ জন শিক্ষার্থীকে ভর্তি করানো হবে। এতে প্রতিটি আসনের বিপরীতে প্রায় ৪৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

আবদেনকারীদের মধ্যে, এ ইউনিটে ২২হাজার ৩শ’ ৩১ জন, বি ইউনিটে ১২ হাজার ৯শ’ ৯৯ জন, সি ইউনিটে ২১হাজার ১১৫ জন, ডি ১৪ হাজার ৯শ’ ৭৭ জন, ই ইউনিটে ২৫ হাজার ৫শ’ ৫৪ জন, এফ ইউনিটে ১১ হাজার ৩শ’ ৩২ জন, জি ইউনিটে ১২হাজার ৬শ’ ৪২ জন, এইচ ইউনিটে ৯ হাজার ২শ’ ৯৩ জন এবং আই ইউনিটে ৮শ’ ৬৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে।

উল্লেখ্য, আগামী ১ নভেম্বর এফ এবং জি, ২ নভেম্বর ডি এবং ই, ৮ নভেম্বর সি এবং এইচ, ৯ নভেম্বর এ, বি এবং আই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmrstu.edu.bd) পাওয়া যাবে।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ৭ ন…
  • ২২ অক্টোবর ২০২৬
ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩০ রান তাড়া করে জয়ের রেক…
  • ২২ অক্টোবর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্…
  • ২২ অক্টোবর ২০২৬
শপিং সেন্টারের দোকান ‘দখল’, ছেলেসহ দোকানদার-ভবন ম্যানেজারকে…
  • ২২ অক্টোবর ২০২৬
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, টানা ৫ দিন বৃষ্টির আভাস
  • ২২ অক্টোবর ২০২৬
সাইবার হামলার শঙ্কায় দেশে উচ্চসতর্কতা জারি
  • ২২ অক্টোবর ২০২৬