‘বুয়েটে নির্যাতনে মরে যাবো ভেবে কালিমা পড়তে শুরু করেছিলাম’

১৬ অক্টোবর ২০১৯, ১০:০৫ AM

বুয়েটের হলে টর্চারসেলে র‌্যাগিংয়ের নামে নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছেন অনেকেই। তাদের মধ্যে একজন শাকিল (ছদ্মনাম)। বেঁচে যাওয়া এই শিক্ষার্থী গণমাধ্যমকে জানিয়েছেন সেই নৃশংসতার কথা।

২০১৬ সালে বুয়েটে ভর্তি হন শাকিল (ছদ্মনাম)। তিনি বলেন তিতুমীর হলের ১০০৭ ও ১০১০ নং কক্ষে চলত অমানবিক নির্যাতন। তারা আমাকে রুমে ডেকে দরজা বন্ধ করে গালিগালাজ শুরু করে। এরপর শুরু হয় চর-থাপ্পর। তারপর আমি শিবির করি বলে শিকারোক্তি চায়। এরপর কোনো কারণ ছাড়াই আমাকে টানা ছয় ঘন্টা স্ট্যাম দিয়ে পেটানো হয়। মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় আঘাত করে তারা। একটা সময় পাটিতে পড়ে যাচ্ছিলাম। তখনও একজন আমাকে ধরেছিল আর বাকিরা স্টাম দিয়ে মারছিল। তখন দোয়া-কালিমা পড়া শুরু করি। তখন নিশ্চিত মৃত্যু দেখতে পাচ্ছিলাম।

তিনি আরও বলেন, যখন আমার মুখ দিয়ে আর কিছুই বের হচ্ছিল না তখন তারা আমাকে ছেড়ে দেয়। তখন হল ছাত্রলীগের সভাপতি আমাকে বলে এই নির্যাতনের কথা যেন কেউ না জানে। তোর উপর আমার সর্বদায় নজরদারি থাকবে। পরে আমি আর কিছুই করিনি। কাউকে অভিযোগও দেইনি। তখন শুধু চিন্তা করেছি এই দেশে থাকব না, যেভোবেই হোক বাইরে চলে যাব।

 

ট্যাগ: বুয়েট
সাবেক এমপি সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইয়ের সংগঠনগুলোর মাঝে ভুল বোঝাবুঝি হলে সমাধান করে নেব— ছ…
  • ০৫ আগস্ট ২০২৬
‘জুলাই বিপ্লবের শহীদরা আমাদের জাতীয় ইতিহাসের আলোকবর্তিকা’—ক…
  • ০৫ আগস্ট ২০২৬
রুম ভাংচুরের পর ফোন-ক্যামেরা-ল্যাপটপ-মানিব্যাগ লুট করল কারা?
  • ০৫ আগস্ট ২০২৬
কপাল পুড়তে পারে অলস, স্থবির ও বিতর্কিত মন্ত্রী-প্রতিমন্ত্রী…
  • ০৫ আগস্ট ২০২৬
পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে…
  • ০৫ আগস্ট ২০২৬