নোবিপ্রবিতে গল্পে আড্ডায় সাংবাদিকতা

১৫ অক্টোবর ২০১৯, ০৮:৫৫ PM

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) 'গল্পে আড্ডায় সাংবাদিকতা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিএনসিসি কক্ষে এর আয়োজন করে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির।

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সবুজের সঞ্চালনায় সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ড. আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মালেক উকিল হলের প্রাধ্যক্ষ ড. ফিরোজ আহমেদ।

বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের এই আড্ডায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যাম্পাস জার্নালিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সৈয়দ বায়জিদ ইমন।

আলোচনায় ক্যাম্পাস জার্নালিস্ট ফেডারেশনের সাধারণ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন ক্যাম্পাস সাংবাদিকতায় উৎসাহ প্রদান করেন। এসময় তিনি বলেন, সবসময় সত্যের পক্ষে থেকে কাজ করে যেতে হবে। সত্য পথে থাকলে বাধা বিপত্তি আসবে। কিন্তু নিজের মধ্যে যদি সততা থাকে তাহলে তাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না।

ক্যাম্পাস সাংবাদিকতার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সৈয়দ বায়জিদ ইমন বলেন, কখনো পিছ পা হওয়া যাবে না। সৎ সাহস নিয়ে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলের কাছ থেকে হুমকি, অনৈতিক প্রস্তাব, ক্যারিয়ারের উপর হুমকি এসব আসতে পারে। কিন্তু ক্যাম্পাস সাংবাদিকদের এসবে গা ভাসিয়ে দিলে চলবে না। এছাড়াও কর্মশালায় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬