বশেমুরবিপ্রবিতে প্রভোস্ট-চেয়ারম্যানসহ ৭ জনের পদত্যাগ

১৫ অক্টোবর ২০১৯, ০৬:৪৬ PM

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দুটি হলের প্রভোস্ট এবং বিভিন্ন অনুষদের চার বিভাগের চেয়ারম্যানসহ ৭ জন পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারীরা সাবেক উপাচার্য অধ্যাপক খোন্দাকার নাসিরউদ্দীনপন্থী হিসেবে পরিচিত।

পদত্যাগের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নুরুদ্দীন আহমেদ নিশ্চিত করেছেন

পদত্যাগকৃত সাতজন হলেন- আইন বিভাগের চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুস মিয়া, কৃষি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এম এ সাত্তার, ফুড এন্ড এগ্রো প্রসেসিং ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান নাজমুল হক শাহীন, লাইভস্টক সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান মো. শফিকুজ্জামান, শেখ রেহেনা হলের প্রভোস্ট মো. মজনুর রশিদ, শেখ রাসেল হলের প্রভোস্ট রবিউল ইসলাম এবং একই হলের সহকারী প্রভোস্ট মো. মুরাদ হোসেন।

শিক্ষার্থীদের অভিযোগ, এসকল শিক্ষক এবং কর্মকর্তারা সাবেক উপাচার্যের ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন এবং বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকা ছাড়াও শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে হুমকি দিয়েছেন।

 

 

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬