রক্ত ঢেলে শিক্ষার্থীদের বিক্ষোভ, ডিনকে অবরুদ্ধ

১৫ অক্টোবর ২০১৯, ০৬:৪১ PM

ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগককে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে রূপান্তরের দাবিতে আন্দোলন করছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার দুপুরে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভাগের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন ইটিই বিভাগের শিক্ষার্থীরা। এছাড়াও শিক্ষার্থীরা সিঁড়িতে নিজেদের শরীরের রক্ত ঢেলে বিক্ষোভ জানায়। এ সময় প্রকৌশল অনুষদের ডিন ড. শেখ রাসেল আল আহম্মেদসহ তিন শিক্ষককে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা বিভাগের সামনে অবস্থান নেয়।

বিকেল তিনটা পর্যন্ত শিক্ষার্থীরা ডিনকে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেওয়া হয়নি।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একই দাবি বাস্তবায়ন করা হলেও পাবনায় সেটা না করে প্রশাসন শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। তাই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

উল্লেখ্য, প্রায় দেড় মাস ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে ইটিই বিভাগকে ইইইতে রূপান্তরের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিভাগের শিক্ষার্থীরা।

সাবেক এমপি সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইয়ের সংগঠনগুলোর মাঝে ভুল বোঝাবুঝি হলে সমাধান করে নেব— ছ…
  • ০৫ আগস্ট ২০২৬
‘জুলাই বিপ্লবের শহীদরা আমাদের জাতীয় ইতিহাসের আলোকবর্তিকা’—ক…
  • ০৫ আগস্ট ২০২৬
রুম ভাংচুরের পর ফোন-ক্যামেরা-ল্যাপটপ-মানিব্যাগ লুট করল কারা?
  • ০৫ আগস্ট ২০২৬
কপাল পুড়তে পারে অলস, স্থবির ও বিতর্কিত মন্ত্রী-প্রতিমন্ত্রী…
  • ০৫ আগস্ট ২০২৬
পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে…
  • ০৫ আগস্ট ২০২৬