সব অনিশ্চয়তা কাটিয়ে বুয়েটে চলছে ভর্তি পরীক্ষা

১৪ অক্টোবর ২০১৯, ১১:১২ AM

© সংগৃহীত

অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শুরু হয়েছে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে ১২ পর্যন্ত প্রথম ধাপে ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার বিভাগের পরীক্ষা এবং ২টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচারের ড্রয়িং পরীক্ষা হবে।

এ বছর ১২টি বিভাগে ১ হাজার ৬০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১২ হাজার ১৬১ প্রার্থী।  দুই শিফটে বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন পরীক্ষার্থীরা।পরীক্ষা শুরুর ঘণ্টা দুয়েক আগে থেকেই ক্যাম্পাসে আসতে থাকেন ভর্তিচ্ছুরা। পরীক্ষার ১২ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শের-ই-বাংলা হলে তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১৯ জনকে আসামি করে মামলা করেন আবরারের বাবা।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। পরে ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে দুদিনের জন্য আন্দোলন শিথিল করা হয়।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence