আন্দোলনের মুখে সাবেক উপাচার্যের ভাতিজার পদত্যাগ

১৩ অক্টোবর ২০১৯, ০৫:১০ PM

© টিডিসি ফটো

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান খন্দকার মাহমুদ পারভেজ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।

রবিবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় এ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নুরুদ্দীন আহমেদের নিকট পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। যদিও পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ দেখান।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ড. নুরুদ্দীন আহমেদ দ্য ডেইল ক্যাম্পাসকে জানান, “তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি এটি উপাচার্য বরাবর প্রেরণ করবো।”

এর আগে রবিবার সকাল ১০ টায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অবৈধ নিয়োগ, স্বৈরাচারী আচরণসহ অন্যায়ভাবে নাম্বার কম দেয়ার অভিযোগে তাদের চেয়ারম্যান খন্দকার মাহমুদ পারভেজের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে নিজ ডিপার্টমেন্টের সামনে আন্দোলন শুরু করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমানের আশ্বাসের ভিত্তিতে প্রশাসনকে তিনদিনের সময়সীমা দিয়ে তারা আন্দোলন স্থগিত করে ক্লাসে ফরে যায়।

উল্লেখ্য, খোন্দকার পারভেজ বশেমুরবিপ্রবির সাবেক বিতর্কিত উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের ভাতিজা। অভিযোগ রয়েছে অনার্স-মাস্টার্সে দ্বিতীয় শ্রেণী পাওয়া সত্বেও তিনি চাচার ক্ষমতায় অবৈধভাবে শিক্ষক হিসেবে নিয়োগ পান।

এর আগে সীমাহীন দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন বশেমুরবিপ্রবির সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬