সাদা খাতা জমা দিয়ে সর্বোচ্চ নম্বর পেলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী!

১২ অক্টোবর ২০১৯, ১২:০৭ PM

© সংগৃহীত

ক্লাসে রচনা লিখতে দিয়েছিলেন শিক্ষক। কিন্তু এক ছাত্রী তা না লিখে জমা দিয়ে দেন সাদা খাতা। আর তাতেই সর্বোচ্চ নম্বর পেয়েছেন তিনি। জাপানের মিয়ে বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

সাদা খাতা জমা দেয়া ১৯ বছর বয়সী ওই শিক্ষার্থীর নাম এইমি হাগা। বিশ্ববিদ্যালয়টির প্রথম বর্ষের ছাত্রী তিনি। সর্বোচ্চ নম্বর জন্য অবশ্য তাকে সবাই বাহবাই দিচ্ছেন।

সাদা খাতা জমা দিয়ে সর্বচ্চ নম্বর পাওয়ার রহস্য সম্পর্কে খবরে বলা হয়েছে, সত্যিকার অর্থে এইমি সাদা খাতা জমা দেননি। খাতায় রচনাটি তিনি লিখেছিলেন অদৃশ্যমান কালিতে।

মিয়ে বিশ্ববিদ্যালয়ের নিনজা ক্লাবের সদস্য এইমি আবুরিদাশি নামের এক ছোট্ট নিনজা কৌশল খাটিয়েই করেছিলেন কাজটি।

এ কৌশলে সয়াবিন ভিজিয়ে রেখে পরে গুঁড়ো করে তার সঙ্গে পানি মিশিয়ে অদৃশ্য কালি তৈরি করা হয়। ছোটবেলায় এ কৌশল সম্পর্কে পড়েছিলেন এইমি। তাই অন্যদের চেয়ে আলাদা কিছু করার চিন্তা থেকেই অদৃশ্যমান কালিতে শিক্ষক ইউজি ইয়ামাদার কাছে রচনা লেখা খাতা জমা দেন এইমি।

বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও নিনজা সংস্কৃতি পড়ান ইয়ামাদা। সেদিন নিনজা ইতিহাস ক্লাসে ইগারিউ নিনজা জাদুঘর ভ্রমণের অভিজ্ঞতার ওপর রচনা লিখতে দিয়েছিলেন তিনি। তার আগেই ইয়ামাদা বলে রেখেছিলেন, কেউ উদ্ভাবনী ক্ষমতা দেখাতে পারলে সেরা নম্বর দেবেন।

এইমির নিনজা পদ্ধতির লেখা রচনায় মুগ্ধ হয়ে ইয়ামাদা তাকে সর্বোচ্চ নম্বর দেন। এইমি খাতাটি জমা দেয়ার আগে সেটিতে দৃশ্যমান কালিতে লিখে দিয়েছিলেন, পড়ার আগে তাপ দিয়ে নিন।

এ লেখাটি দেখেই শিক্ষক ইয়ামাদা বিষয়টি বুঝতে পারেন এবং বাসায় গিয়ে একটি গ্যাস স্টোভের উপর খাতাটি রেখে গরম করেন। আর তখনই ফুটে ওঠে এইমির লেখা। এমন সৃজনশীলতা দেখে ভীষণ মুগ্ধ হন ইয়ামাদা। তার লেখাটিও ভালো ছিল বলে জানান তার শিক্ষক।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬