আবরার হত্যার ষষ্ঠ দিনেও চলছে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন

১২ অক্টোবর ২০১৯, ১১:৫৮ AM

© টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের প্রতিবাদে ষষ্ঠ দিনের মতো আন্দোলন করছেন বুয়েটের শিক্ষার্থীরা। শনিবার (১২ অক্টোবর) সকাল পৌঁনে ১২ টা থেকে বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

আবরারের খুনীদের ফাঁসিসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। ‘খুনীদের ঠিকানা, এই বুয়েটে হবে না’, ‘অত্যাচারীর ঠিকানা, এই বুয়েটে হবে না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বুয়েটে হবে না’, ফাঁসি ফাঁসি, ফাঁসি চাই, খুনীদের ফাঁসি চাই’, ‘আর কোনো আবরার, হারাতে চাই না বারবার’, ‘শিক্ষা-সন্ত্রাস, একসাথে চলে না’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

গত ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ১৯ জন আসামীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবরার হত্যার পর থেকেই ১০ দফা দাবিতে আন্দোলন করে আসছেন বুয়েটের শিক্ষার্থীরা।

গতকাল শুক্রবার বিকেলে বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করে তাদের ১০ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন এবং আন্দোলন বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সচল রাখার জন্য আহ্বান জানান। কিন্তু আশ্বাস নয়, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

তবে আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া বুয়েটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য নির্দিষ্ট শর্ত জুড়ে দিয়েছেন শিক্ষার্থীরা। তা হলো- শিক্ষার্থীদের ১০ দফা দাবির মধ্যে আইন সংস্থার বিষয় বাদে বুয়েট প্রশাসনের হাতে থাকা যেসব দাবি স্বল্প সময়ে বাস্তবায়ন করা সম্ভব সেসব পাঁচটি দাবি না মানা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত না হতে দেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

উপাচার্যের প্রতি সম্মান প্রদর্শনার্থে এবং ভর্তি পরীক্ষা দিতে আসা অনুজ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই শর্ত দিয়েছেন বলে গতকাল রাতে দাবি করেন শিক্ষার্থীরা।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence