শর্তসাপেক্ষে আলোচনায় বসছেন বুয়েট উপাচার্য

১১ অক্টোবর ২০১৯, ১১:৩২ AM

বিভিন্ন শর্ত সাপেক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে রাজি হয়েছেন বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। শুক্রবার (১১ অক্টোবর) বিকেল পাঁচটায় বুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই আলোচনা অনুষ্ঠিত হবে।

শুক্রবার বেলা সোয়া ১১ টার দিকে বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি সংবাদ সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এর আগে গত কয়েকদিন ধরে উপাচার্যের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেও আলোচনা করতে পারেননি শিক্ষার্থীরা। তবে, উপাচার্য গণমাধ্যম ছাড়া শিক্ষার্থীদের পক্ষে কয়েকজন প্রতিনিধির সঙ্গে আলোচনা করতে রাজি হলেও শিক্ষার্থী রাজি হননি। 

পরে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমের সামনে সকল বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে আলোচনা করার জন্য  শুক্রবার দুপুর দুইটা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা। অনেক আলোচনার পর আজ বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের শর্ত মোতাবেক আলোচনা করতে রাজি হয়েছেন উপাচার্য। তাই, উপাচার্যকে সম্মান প্রদর্শনার্থে শিক্ষার্থীরা তাদের আল্টিমেটাম বিকেল পাঁচটা পর্যন্ত বাড়িয়েছে। তবে, আলোচনা চলাকালে কোনো গণমাধ্যমকে সরাসরি সম্প্রচার না করার শর্ত জুড়ে দিয়েছেন উপাচার্য।

সংবাদ সম্মেলনে, আন্দোলনকারী শিক্ষার্থীরা আবরার হত্যাকাণ্ডের ঘটনাকে পুঁজি করে ব্যক্তিগত ফায়দা হাসিলের চেষ্টা না করারও অনুরোধ জানান।

এর আগে বেলা সাড়ে ১১ টায় বুয়েট ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মিছিল শেষে শহীদ মিনারের সামনে গোল চত্বরে অবস্থান নেন তারা।

প্রসঙ্গত, আবরার হত্যার দ্বিতীয় দিন গত ৮ অক্টোবর উপাচার্য তার কার্যালয়ে এসে ডিন ও বিভাগীয় প্রধানদের সঙ্গে একটি গোপন বৈঠক করেন। বৈঠক শেষে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করেই চলে যেতে চাইলে তাকে কয়েক ঘন্টা তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। তবে মাঝে একবার বেরিয়ে এসেও শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ না করায় এবং শিক্ষার্থীদের আশ্বস্ত করতে না পারায় পুনরায় তাকে অবরুদ্ধ করে রেখেছিল শিক্ষার্থীরা।

ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬