আবরার হত্যায় যা বললেন ইলিয়াস কাঞ্চন

১১ অক্টোবর ২০১৯, ১১:২৬ AM

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। নিসচার পক্ষ থেকে আববার হত্যার প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন তিনি।

ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘এই ঘটনা আমাদের হৃদয়কে ব্যথিত করেছে। আল্লাহ আবরার ফাহাদের বাবা-মা, আত্মীয়-স্বজন ও সহপাঠী সকলকে এই কঠিন মুহূর্তে ধৈর্য্য ধারণ করার তৌফিক দেন। সেইসাথে দোষীদের বিচারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে আশ্বাস প্রদান করেছেন তার উপরও আস্থা রয়েছে আমাদের। ‘‘যেখানে মেধার চর্চা হয় সেখানে প্রাণহরণ কখনই কাম্য হতে পারে না। এ ধরনের ঘটনা অনাকাঙ্খিত, অনভিপ্রেত ও হৃদয়বিদারক। কোন শিক্ষা প্রতিষ্ঠানে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় এই ব্যাপারে সকলের সহযোগিতা ও সহমর্মিতা আশা করছি।’

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সমূহে যাতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত এবং এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য সংশ্লিষ্ট সকল মহলের হস্তক্ষেপও কামনা করছি।’

নিসচা চেয়ারম্যান বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ড যদি ঘুনপোকায় আক্রমণ করে মেধার ক্ষয় করে, সেখানে মেধাবীদের মেধার বিকাশ ঘটে না। এ ধরনের অবস্থা অভিভাবক সমাজকে আতঙ্কিত করে তুলবে।

আমরা সকল ধরনের আশঙ্কা এবং আতঙ্কমুক্ত শিক্ষাঙ্গন চাই। চাই মুক্তবুদ্ধি চর্চা। চাই প্রাণবন্ত পরিবেশে আমাদের আগামীর প্রজন্ম বেড়ে উঠুক। সরকার এবং শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক এবং শিক্ষকসমাজ নিশ্চয়ই আমাদের আশ্বস্ত করবেন।’

সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬
মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬
শুধু একজন চিকিৎসকের কাজ নয়, সমন্বিত সেবায় বাড়ে চিকিৎসার ধার…
  • ২২ অক্টোবর ২০২৬
সমাবর্তন ফি নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা, ক্যাম্পাস খুললে কর…
  • ২২ অক্টোবর ২০২৬