বুয়েট উপাচার্যের পদত্যাগসহ ৭ সিদ্ধান্ত শিক্ষক সমিতির

১০ অক্টোবর ২০১৯, ০৪:৩৮ PM

অদক্ষতা ও নির্লিপ্ততার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের পদত্যাগ, বুয়েটে শিক্ষক রাজনীতি বন্ধ, ছাত্ররাজনীতি বন্ধে প্রশাসনের সহায়তা সহ সাতটি সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি। এছাড়া উপাচার্য যদি পদত্যাগ না করেন, তাহলে সরকার যেন তাকে অপসারণ করে এ সিদ্ধান্ত নিয়েছে সমিতি।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে বুয়েটের শহীদ মিনারের পাশে শিক্ষক সমিতি ও অন্যান্য শিক্ষকেরা এ সাত সিদ্ধান্তের কথা জানান। বুধবার শিক্ষক সমিতির এক জরুরী সভায় এই সাত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজকে সিদ্ধান্তের কথা তুলে ধরেন শিক্ষক সমিতির সভাপতি এ কে এম মাসুদ। এ সময় ১০ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা হাততালি দিয়ে দাবির প্রতি সমর্থন জানান।

এছাড়া শিক্ষার্থীদের দাবির সঙ্গে সহমত জানিয়ে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি এ কে এম মাসুদ বক্তব্য দেন। তিনি বলেন, বুয়েট শিক্ষক সমিতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শিক্ষক ও ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে মত দিয়েছে।

বুয়েট শিক্ষকদের সভায় গৃহীত সাত সিদ্ধান্তগুলো হলো-

(১) আবরার ফাহাদের হত্যাকাণ্ডে জড়িত সকলকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য সভা সরকারের সর্বোচ্চ পর্যায় নিকট জোর দাবি জানাচ্ছে।

(২) আবরারের পরিবারকে মামলা পরিচালনায় প্রয়ােজনীয় আর্থিক সহায়তা প্রদানের জন্য সভা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছে।

(৩) আবরার ফাহাদের হত্যাকান্ডে জড়িতদের বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে বুয়েট থেকে আজীবন বহিষ্কারের জন্য সভা জোর দাবী জানাচ্ছে।

(৪) বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলাে হতে সকল অবৈধ রুম দখলকারীদের বিতাড়িত করে হলের সার্বিক নিরাপত্তা ও শৃংখলা নিশ্চিত করার জন্য সভা জোর দাবী জানাচ্ছে।

(৫) একটি তদন্ত কমিটি গঠন করে অতীতে সাধারণ শিক্ষার্থীদের উপর সংঘটিত বিভিন্ন নির্যাতন এবং র্যাগিং এর তথ্যসমূহ শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে সংগ্রহ করে দোষীদের সনাক্তকরে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য সভা জোর দাবী জানাচ্ছে।

(৬) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার প্রত্যক্ষ ও পরােক্ষ রাজনৈতিক সংগঠন ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বুয়েটের সাধারণ শিক্ষার্থীবৃন্দ জোর দাবী জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে বুয়েটে শিক্ষার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে শিক্ষার্থীদের। দাবির সাথে সভা একমত পােষণ করছে। প্রয়ােজনে এই সিদ্ধান্ত কার্যকরে সরকার এবং দেশের সকল রাজনৈতিক দলগুলাের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে বুয়েটের শিক্ষকগণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী সকল প্রকার প্রত্যক্ষ ও পরােক্ষ রাজনৈতিক দল ভিত্তিক শিক্ষক রাজনীতি থেকে বিরত থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

(৭) ইতােপূর্বে সাধারণ শিক্ষার্থীদের উপর বিভিন্ন নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘদিনের নির্লিপ্ততা, নিষ্ক্রিয়তা, বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারী আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং আবাসিক হল সমূহে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে উপাচার্যের ধারাবাহিকভাবে অবহেলা ও ব্যর্থতা আবরার ফাহাদের নির্মম হত্যাকান্ডে উচ্ছংখল শিক্ষার্থীদের সাহস জুগিয়েছে বলে সভা মনে করে। সভা সর্বসম্মতভাবে মনে করে যে, এ সকল ব্যর্থতার কারণে বুয়েটের উপাচার্য অধ্যাপক ডঃ সাইফুল ইসলাম উপাচার্য পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। এমতাবস্থায় অনতিবিলম্বে বুয়েটের উপাচার্য পদ হতে পদত্যাগ করার জন্য সভা অধ্যাপক ড. সাইফুল ইসলাম এর প্রতি আহবান জানাচ্ছে। উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাঁকে অবিলম্বে দায়িত্ব হতে অপসারণের জন্যে বুয়েট শিক্ষক সমিতি সরকারের নিকট জোর দাবী জানাচ্ছে।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬