আবরার স্মরণে বুয়েট শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্জ্বলন

০৯ অক্টোবর ২০১৯, ০৮:১০ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিহত আবরার ফাহাদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে মৌন মিছিল করেছে বুয়েটের শিক্ষার্থীরা।

বুধবার (০৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয় ঘুরে এসে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিল শেষে শিক্ষার্থীরা আবরার ফাহাদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এসময় বুয়েটের কয়েক'শ শিক্ষার্থী কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

নীরবতা পালন শেষে আজকের মতো কর্মসূচি সমাপ্ত করে শিক্ষার্থীরা। এছাড়া পরবর্তী কর্মসূচি সম্পর্কে আগামীকাল গণমাধ্যম কর্মীদের জানাবেন বলে জানান শিক্ষার্থীরা। তারা জানান, ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

এর আগে বুধবার সকালে একটি মৌন মিছিল করেন শিক্ষার্থীরা।‌ মিছিল শেষে ১০ দফা দাবি ঘোষণা করা হয়। এসব দাবিতে শহীদ মিনারের সামনে গোলচত্বরে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতিকে শোকজ
  • ৩০ এপ্রিল ২০২৬
বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪, টিটিপি মতাদর্শী বলছে…
  • ৩০ এপ্রিল ২০২৬
চাঁদা না দেওয়ায় খাবার টেবিলেই কলেজ শিক্ষকদের মারধর ছাত্রদ…
  • ৩০ এপ্রিল ২০২৬
সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের ন…
  • ৩০ এপ্রিল ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬