অবরুদ্ধ বুয়েটের উপাচার্য

০৮ অক্টোবর ২০১৯, ০৫:৫৫ PM

ছাত্রলীগের নির্মম নির্যাতনে আবরার ফাহাদ হত্যার চার্জশিট না হ‌ওয়া পর্যন্ত বুয়েটের পরীক্ষা-ক্লাস সহ সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। একইসঙ্গে আগামী ১৪ অক্টোবর বুয়েটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত থাকবে বলে জানায় শিক্ষার্থীরা।

এছাড়া আজ মঙ্গলবার বিকাল ৫টার পর থেকে উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলামকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের সব গেইটে তালা ঝুলিয়ে দিয়েছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এর আগে দুপুর শিক্ষার্থীদের সামনে উপস্থিত হয়ে আবরার হত্যার জবাবদিহি করতে উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলামকে বিকাল ৫টা পর্যন্ত আলটিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু ওই সময় উপাচার্য উপস্থিত না হওয়া শিক্ষার্থীরা তার কার্যালয় ঘেরাও করে। এবং উপাচার্য যাতে বের হতে না পারেন সেজন্য প্রশাসনিক ভবনের সব গেইটে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। 

হামের উপসর্গ নিয়ে ঝরল আরও ১০ শিশুর প্রাণ
  • ০৮ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা এনস…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক
  • ০৮ এপ্রিল ২০২৬
ছাত্রীদের ফুটবল খেলার ভিডিও ধারণ নিয়ে বিএনপি নেতার ছেলের তু…
  • ০৮ এপ্রিল ২০২৬
কোনদিন অনলাইন ক্লাস, কোনদিন অফলাইন—পরিকল্পনা জানালেন শিক্ষা…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার ১৮১ কোটি টাকা ছাড়, পাবেন যেদিন
  • ০৮ এপ্রিল ২০২৬
close