উপাচার্যের অফিস ঘেরাও, তালা ভেঙে ঢুকতে চায় শিক্ষার্থীরা (ভিডিও)

০৮ অক্টোবর ২০১৯, ০৫:০৪ PM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্যের কার্যালয় ঘিরে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। তারা উপাচার্যের সঙ্গে দেখা করতে চায়। কিন্তু কার্যালয়ের গেইটের ভেতর থেকে তালা দেয়া থাকায় প্রবেশ করতে পারেনি শিক্ষার্থীরা। পরে গেইটে বাহিরের থেকে আরেকটি তালা লাগিয়ে কার্যালয় সামনে অবস্থান নেয় তারা।

মঙ্গলবার বিকাল ৪টার পর থেকে সেখানে জডো হতে থাকে বুয়েট ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে আসা শতাধিক শিক্ষার্থী। এদিকে উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিভিন্ন হল প্রভোস্টদের নিয়ে মিটিং করছে বলে জানা গেছে।

উপাচার্যের সঙ্গে দেখা করতে না পারায় গেইটের তালা ভেঙে প্রবেশ করার দাবিও জানায় শিক্ষার্থীদের একপক্ষ। অপরপক্ষ দাবি, উপাচার্য নিজ থেকে এসে শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করুক। এছাড়া উপাচার্যের কার্যালয়ের প্রতিটি গেটে শিক্ষার্থীরা অবস্থান করছেন। যাতে উপাচার্য বের হতে না পারেন এই জন্য তাদের অবস্থান।

শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই?’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘প্রশাসনের তালবাহানা, চলবে না চলবে না’, ‘তুমি নীরব কেন, জবাব চাই জবাব চাই জবাব চাই’- সহ বিভিন্ন স্লোগান দেয়।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও ভিসি অধ্যাপক সাইফুল ইসলামকে ক্যাম্পাসে প্রকাশ্যে দেখা যায়নি। এমনকি সোমবার রাতে ক্যাম্পাসে আবরারের জানাজায়ও তিনি ছিলেন না তিনি। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিকাল ৫টার মধ্যে উপাচার্যকে ক্যাম্পাসে আসার আলটিমেটাম দেন।

ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র খুন হওয়া এবং এরপর উত্তাল ক্যাম্পাসে প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তির অনুপস্থিতি তাদের অবাক করেছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিলে ভিসির বিরুদ্ধেও স্লোগান দেন তারা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শফিউর রহমান সাংবাদিকদের জানান, ভিসি স্যার ডিনদের সঙ্গে মিটিং করছেন। এরপরেই তিনি শিক্ষার্থী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

তবে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয়ের ভিসির এমন নীরবতায় তীব্র সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় নীলদলের শিক্ষক নেতারা বুয়েটের এ ভিসি ও শেরেবাংলা হলের দায়িত্বজ্ঞানহীন প্রভোস্টের শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগ: বুয়েট
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা এনস…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক
  • ০৮ এপ্রিল ২০২৬
ছাত্রীদের ফুটবল খেলার ভিডিও ধারণ নিয়ে বিএনপি নেতার ছেলের তু…
  • ০৮ এপ্রিল ২০২৬
কোনদিন অনলাইন ক্লাস, কোনদিন অফলাইন—পরিকল্পনা জানালেন শিক্ষা…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার ১৮১ কোটি টাকা ছাড়, পাবেন যেদিন
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে জবাব দ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close