আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে ছাত্রলীগ

২১ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪৫ PM

© টিডিসি ফটো

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে সন্ত্রাসীদের হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ। একই সাথে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পাশে থাকবে বলে জানিয়েছে তারা।

শনিবার দুপুরে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রলীগ সব সময় শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে তাদের পাশে ছিল। শিক্ষার্থীদের ওপর হামলায় যারা হামলা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। আমরা শিক্ষার্থীদের পাশে আছি।

প্রসঙ্গত বশেমুরবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় ২০ শিক্ষার্থী আহত হয়। শনিবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন গোবরা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে উপাচার্যের প্রত্যক্ষ নির্দেশে ভিসি বাহিনী এবং বহিরাগত সন্ত্রসীরা এই হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান সকালে শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। এসময় ৪০-৫০ জনের একটি দল তাদের ওপর রামদা, হকিস্টিক এবং লাঠি নিয়ে হামলা চালায়। হামলায় প্রায় ২০ জন আহত হয়েছে।

আহত শিক্ষার্থীদের মধ্যে ফিশারিজ দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর মাথা ইট দিয়ে ফাটিয়ে দেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। হামলায় অহত শিক্ষার্থীদের গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়ার চেষ্টা চলছে তবে যানবাহন সংকটের কারণে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

আর্জেন্টিনার তারকা ফুটবলারকে ধারে ইতালির ক্লাবে পাঠাল রিয়াল…
  • ০৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ দেবে শ…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে সরকারি কর্মচারীকে স্ট্…
  • ০৬ আগস্ট ২০২৬
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফ…
  • ০৬ আগস্ট ২০২৬
ঘর বানানোর স্বপ্ন ছিল, আজও আশ্রয়হীন জুলাই শহীদ জসিমের পরিব…
  • ০৬ আগস্ট ২০২৬
রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নে আশাবাদী ভিনিসিয়ুস
  • ০৬ আগস্ট ২০২৬