অব্যাহতি চাইলেন হাবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক

১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৩ PM

© ফাইল ফটো

ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালকের (ভারপ্রাপ্ত) পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অধ্যাপক মোহাম্মদ রাজিব হাসান।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে অব্যাহতি চেয়ে তিনি এ আবেদন করেন। আবেদন পত্রে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণে দায়িত্ব পালন করতে পারবেন না বলে উল্লেখ করেছেন।

এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে অধ্যাপক মোহাম্মদ রাজিব হাসান জানান, ‘আমি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক কারণেই অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছি। অতিরিক্ত ভাবে এই দায়িত্ব পালনের জন্য আমি নির্দিষ্ট সময়ে ক্লাস-পরীক্ষার খাতা মূল্যায়ন করতে পারতাম না আর দীর্ঘদিন ধরে আমি দেশের বাহিরে ছিলাম ফলে দিনাজপুর আমার জন্য সম্পূর্ণরূপে একটি নতুন পরিবেশ। আমার সন্তানেরা এখানকার স্কুলে ভর্তি হয়েছে। ব্যস্ততার জন্য তাদেরও ঠিকভাবে সময় দিতে পারতাম না, রিসার্চেরও কিছু কাজ করতে হচ্ছে। এসব কিছু ভেবেই আমি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছি।

অব্যাহতির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক জানান, ব্যক্তিগত সমস্যার কারণে কেউ দায়িত্ব পালন করতে না পারলে সেখানে আমাদের কোন করণীয় নেই। প্রত্যেকের ব্যক্তিগত বিষয়কে প্রাধান্য দেয়া উচিৎ। তার সাথে আমি ফোনেও কথা বলেছি তিনি ব্যক্তিগত কারণের কথাই বলেছেন। তিনি যেহেতু থাকবেন না তখন আমাদের বিকল্প কাউকে খুঁজতে হবে।

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
  • ২৩ অক্টোবর ২০২৬
কক্সবাজারে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৫
  • ২৩ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬