হাবিপ্রবি: শিক্ষক নিয়োগে অভিন্ন নীতিমালাটি বৈষম্যপূর্ণ

০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৯ PM

© টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদন্নোতির জন্য অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে দাবিতে সারাদেশের ন্যায় মানববন্ধন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন ।  

মানববন্ধনে ছাত্র পরামর্শ ও নিদের্শনা বিভাগের সহকারী পরিচালক সহযোগী প্রফেসর ড. মো. হাসানুর রহমান (রাজু) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড.মো. ফজলুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, পোষ্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদীয় ডীন প্রফেসর ড. ফাহিমা খানম, ছাত্র পরামর্শ ও নিদের্শনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রাজিব হাসান, ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মো.জাহাঙ্গীর কবির অপু, প্রফেসর মো.কুতুব উদ্দিন, সিএসসি অনুষদের সহযোগী অধ্যাপক ড.মো. মাহাবুব হোসেন, ফসল ও শারীরতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো.রবিউল ইসলাম।

মানববন্ধনে বক্তারা বলেন, এটি একটি অস্পষ্ট, অসম্পূর্ণ ও বৈষম্যপূর্ণ নীতিমালা। এ নীতিমালাটি অনুমোদন দেওয়া হলে উচ্চশিক্ষার পরিবেশ ও গবেষণা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। বিশ্ববিদ্যালয়সমূহকে মুক্তবুদ্ধির চর্চা ও উচ্চতর গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩' এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়সমূহের স্বায়ত্তশাসন নিশ্চিত করেছিলেন। সুতরাং অভিন্ন নীতিমালা প্রণয়ন বঙ্গবন্ধুর উচ্চশিক্ষা নিয়ে চিন্তা-চেতনার পরিপন্থী ও তার প্রদত্ত স্বায়ত্তশাসনের সাংঘর্ষিক বলে আমরা মনে করি।

বক্তারা আরও বলেন, সঙ্গত কারণে উচ্চতর গবেষণার অন্তরায় ও স্বায়ত্তশাসনের জন্য হুমকি এ অভিন্ন নীতিমালা হাবিপ্রবির শিক্ষকবৃন্দ প্রত্যাখ্যান করছে এবং এই নীতিমালা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। একইসঙ্গে বিদ্যমান চারটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন 'বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩' এর আলোকে পূর্ণরূপে নিশ্চিত করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাই।

সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
  • ০৭ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক নারী দিবসের স্পটলাইটে বাংলাদেশের শ্রেয়া ঘোষ
  • ০৭ আগস্ট ২০২৬
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • ০৭ আগস্ট ২০২৬
ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
  • ০৭ আগস্ট ২০২৬
মাদক সেবনের সময় ৩ যুবক আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
  • ০৭ আগস্ট ২০২৬
আর্জেন্টিনা জাতীয় দলে কত দিন খেলবেন মেসি—জানালেন তাপিয়া
  • ০৭ আগস্ট ২০২৬