নোবিপ্রবিতে নানা আয়োজনে শোকাবহ আগস্ট পালিত

২৮ আগস্ট ২০১৯, ০৭:৫১ PM

শোকাবহ আগস্ট উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আলোচনা সভা, দেয়ালিকা প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আজ বুধবার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সমাজবিজ্ঞান ও মানবিক এবং আইন অনুষদ যৌথভাবে এর আয়োজন করে ।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক শুভেন্দু সাহার সঞ্চালনায় সভায় দেশের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, বাঙ্গালী জাতি নিয়ে বঙ্গবন্ধুর পরিকল্পনা, বঙ্গবন্ধু হত্যায় বাঙ্গালীর ক্ষতি এবং বঙ্গবন্ধুর স্বাধীনতা বিরোধী কর্তৃক চক্রান্তের স্বীকার ও শোক প্রকাশ করে আলোচনা পেশ করেন সমাজ বিজ্ঞান ও মানবিক এবং আইন অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ। উক্ত সভা শেষে শোক প্রকাশ করে আলোচনা পেশ ও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি সমাজবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়্দ আতিকুল ইসলাম।

এর আগে প্রথম পর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে করা নিজ নিজ বিভাগের দেয়ালিকা প্রকাশ করে দুই অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এতে ১ম,২য় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে অর্থনীতি, বাংলা ও আইন বিভাগ। এছাড়া শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান নিশু, সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আব্দুল আওয়াল রাহাত এবং বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী তাসনুভা জেরিন।

সভা শেষে অনুষ্ঠানের তৃতীয় পর্বে দেয়ালিকা প্রকাশ এবং শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন মেহমানবৃন্দ।

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের মালামাল বিক্রির চেষ্টা, স্থানীয়দের…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা শ…
  • ০৬ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়…
  • ০৬ আগস্ট ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নে ৪ লংমার্চ করবে ১১ দল, ঢাকায় মহাসমাবেশ
  • ০৬ আগস্ট ২০২৬
জ্বালানি-গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চা…
  • ০৬ আগস্ট ২০২৬
বারবার শুকনো কাশি? হতে পারে পেটের এই নীরব রোগ
  • ০৬ আগস্ট ২০২৬