রাবিপ্রবিতে জাতীয় শোক দিবস পালিত

১৫ আগস্ট ২০১৯, ০৩:০৩ PM

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) আজ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রধান কার্যালয় ও অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রধান কার্যালয় হতে ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ পর্যন্ত শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে নির্মমভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।এরপর রাঙ্গামাটি জেলা প্রশাসন আয়োজিত শোক দিবস এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের মালামাল বিক্রির চেষ্টা, স্থানীয়দের…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা শ…
  • ০৬ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়…
  • ০৬ আগস্ট ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নে ৪ লংমার্চ করবে ১১ দল, ঢাকায় মহাসমাবেশ
  • ০৬ আগস্ট ২০২৬
জ্বালানি-গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চা…
  • ০৬ আগস্ট ২০২৬
বারবার শুকনো কাশি? হতে পারে পেটের এই নীরব রোগ
  • ০৬ আগস্ট ২০২৬