নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন, ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ শুরু

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ PM
 বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করলেন নোবিপ্রবি উপাচার্য

বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করলেন নোবিপ্রবি উপাচার্য © টিডিসি ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নতুন নির্মিত একটি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কার্যক্রম শুরু হয়েছে।

​সোমবার (২১ সেপ্টেম্বর) নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক নির্মিত ৩৩/১১ কেভি (১০/১৪ এমভিএ) ক্ষমতাসম্পন্ন এই উপকেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

​উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, ‘এই উপকেন্দ্র চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সমস্যার একটি স্থায়ী সমাধান হলো। জাতীয় গ্রিডের কারিগরি ত্রুটি কিংবা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছাড়া এখন থেকে ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।’ শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে এ ধরনের মানোন্নয়নমূলক পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান উপাচার্য। 

উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের প্রধান প্রকৌশলী ও পরিচালক (অ.দা) মো: জামাল হোসেন ও পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) প্রকৌ: মোহাম্মদ শরীফ হোসেন।

​এছাড়াও নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ডিজিএম, সোনাপুর জোনাল অফিসের ডিজিএমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬