বুটেক্সে বাঁধনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ PM
বুটেক্সে প্রথমবারের মতো বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প

বুটেক্সে প্রথমবারের মতো বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প © টিডিসি ছবি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) প্রথমবারের মতো বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাঁধন বুটেক্স ইউনিটের উদ্যোগে এবং ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের সহযোগিতায় এই ক্যাম্প সেবার আয়োজন করা হয়।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্প সেবা চলমান থাকে। আয়োজিত এ ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের চোখ পরীক্ষা, চোখের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও মেডিকেল টিম।

চোখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চক্ষু সমস্যার বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ নিশ্চিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। ক্যাম্পে অংশগ্রহণের জন্য আগে থেকেই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছিল এবং নির্ধারিত সংখ্যক রেজিস্ট্রেশনকারীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

ক্যাম্প পরিদর্শন ও প্রয়োজনীয় চক্ষু পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, প্রথমেই বাঁধন বুটেক্স ইউনিটকে এমন একটি সুন্দর ও জনকল্যাণমূলক আয়োজনের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। পৃথিবীর সৌন্দর্য উপভোগ করা থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবন ও শিক্ষাজীবনে সুস্থ চোখের গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে তাদের চোখ পরীক্ষা করিয়ে চোখের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবে।

বাঁধন বুটেক্স ইউনিটের সভাপতি পিয়াল আহমেদ বলেন, বাঁধন বুটেক্স ইউনিটের উদ্যোগে ‘বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প-২০২৬’ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চোখের যত্ন ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে সবার কাছে প্রাথমিক চক্ষুসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।

ভবিষ্যতে এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে সংগঠনের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন মারুফ বলেন, বাঁধন সবসময় মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় এ চক্ষু ক্যাম্প আয়োজন করা হয়েছে। ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করতে চিকিৎসকবৃন্দ, স্বেচ্ছাসেবক, বাঁধনের কর্মীবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।

শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, নেশাগ্রস্ত যুব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি শহিদ ফেলানী হলের আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিভিন…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের তালিকা প…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব মাদ্রাসা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9